চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজদের ফাইনালে উঠার ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ২৭, মে ২০১৬
স্পোর্টস
A A

টুর্নামেন্টে গ্রুপপর্বের প্রায় পুরো সময়ই সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট লায়ন্স পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে। এই দুটি দলই আজ দ্বিতীয় কোয়ালিফাইং (মূলত সেমিফাইনাল) ম্যাচে একে-অপরের মুখোমুখি। দিল্লির ফিরোজ শাহ কোটলায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। জয়ী দল ফাইনালে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে।

এই ম্যাচের আগে গ্রুপপর্বের ফলাফলে এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ। রাউন্ডরবিন লিগের দুই ম্যাচের সাক্ষাতে দুটিতেই জিতেছে মুস্তাফিজরা। তার উপর আগের ম্যাচে সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্সকে বিদায় করে আত্মবিশ্বাসের তুঙ্গে ওয়ার্নার বাহিনী।

কলকাতা নাইট রাইডার্সের বিদায়ে এবারের আইপিএলে নতুন চ্যাম্পিয়ন পাওয়াটা নিশ্চিত। ফাইনালে উঠে যাওয়া রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বা আজকের ম্যাচেই দুই প্রতিপক্ষের কেউই এর আগে আইপিএলের শিরোপা জেতেনি। গুজরাটের অবশ্য আইপিএল অভিষেকই হয়েছে এবার। তাদের ছাপিয়ে নিজেদের অর্জনের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে কি উঠতে পারবে সানরাইজার্স?

অঞ্চল বিবেচনায় নিলে অবশ্য গুজরাট-ব্যাঙ্গালুরুর চেয়ে হায়দরাবাদের আইপিএল অভিজ্ঞতা খানিকটা বেশি। ২০০৯ আসরে চ্যাম্পিয়ন হওয়া ডেকান চার্জার্স ছিল হায়দরাবাদেরই ফ্র্যাঞ্চাইজি। তবে ভিন্ন মালিকানায় থাকা বর্তমানের সানরাইজার্সের জন্য এবারের কোয়ালিফায়ারই বড় অর্জন। তাই শিরোপার আগে শেষ দুই ধাপের প্রথম বাধা আজ গুজরাট।

সুরেশ রায়নার দল শেষ চার নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। তবে এবি ডি ভিলিয়ার্সের টর্নেডোতে ১৫৮ রান তুলেও ৪ উইকেটে হেরে যেতে হয় তাদের। বিপরীতে প্রথম এলিমিনেটরে প্রায় সমান (১৬২) রান তুলেও বোলিং নৈপুণ্যে ২২ রানের জয়ে টুর্নামেন্টে টিকে থাকে হায়দরাবাদ।

গুজরাটের শঙ্কাটা তাই হায়দরাবাদের বোলিং নিয়েই, বিশেষ করে ডেথ বোলিং। আশিস নেহরা না থাকলেও ভুবনেশ্বর কুমার-মুস্তাফিজুর রহমান জুটির কাছে চাপে পড়ে যাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানরা।

Reneta

সানরাইজার্সের ভুবনেশ্বর এ মুহূর্তে ২১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। মুস্তাফিজ ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন ওভারপ্রতি মাত্র ৬.৭৩ রান খরচ করে। এটা চলতি আইপিএলে শেষ ১৬-২০ ওভারের মধ্যে বল করা বোলারদের মধ্য সবচেয়ে ভালো ইকোনোমি রেট।

এলিমিনেটরে উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২৮ রান দিয়ে আসল চাপটা তৈরি করেছেন কেকেআর ব্যটিংয়ে। রান আটকাতে নেমে নিয়মিতই উনিশ নম্বর ওভারে ম্যাচ নিয়ে আসছেন সানরাইজার্সের অনুকূলে।

ব্যাট হাতেও প্রথম দিকের চেয়ে তুলনামূলক স্বস্তিতে আছে সানরাইজার্স। বিরাট কোহলির পর এ মুহূর্তে ৬৮৬ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ওয়ার্নারের। ফর্মে ফিরেছে তাদের মিডলঅর্ডারও। এলিমিনেটরে ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন যুবরাজ সিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দায় ১৫টি গ্রাম প্লাবিত

জুলাই ২৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের নাম যাত্রাবাড়ি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT