চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজদের জয়ের লক্ষ্য ১৭২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২২, মে ২০১৬
স্পোর্টস
A A

সানরাইজার্স হায়দরাবাদকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টসে হেরে ব্যাট করতে নেমে  ইউসুফ পাঠানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭১ রান করে কলকাতা।

ইডেন গার্ডেন্সে ওপেনিং জুটিতে শুরুটা ভালোই করেছিল রবিন উথাপ্পা ও গৌতম গাম্ভীর। তবে এ জুটি বেশিদূর এগোতে পারেনি।

দলীয় ৩৩ রানের মাথায় বারিন্দার স্রানের বলে উইলিয়ামসনের কাছে তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন উথাপ্পা (২৫)।

এরপর কেকেআরকে অফ স্পিনের ফাঁদে ফেলেন দীপক হুদা। দলীয় ৪৮ ও ৫৭ রানের মাথায় দীপক প্যাভিলনে পাঠান কলিন মুনরো ও অধিনায়ক গাম্ভীরকে।

তবে মিডল অর্ডারের মানিশ পান্ডে আর ইউসুফ পাঠান দলকে সাময়িক বিপদ থেকে রক্ষা করে। চতুর্থ উইকেট জুটিতে তারা ৮৭ রান যোগ করেন।

মানিশ পান্ডেকে (৪৮) রানে আউট করে জুটি ভাঙ্গেন ভুবেনশ্বর কুমার।

Reneta

তবে আরেক প্রান্ত ঠিকই আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন ইউসুফ পাঠান। তিনি ৩৪ বলে তিনটি চার ও দু’টি ছয়ে করেন অনবদ্য ৫২ রান। 

বাংলাদেশের বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজ দলের ১১তম ওভারে নিজের প্রথম ওভার করতে এসে মাত্র ছয় রান দেন। দ্বিতীয় ওভারে একটু খরুচে বোলিং করেন তিনি। ওই ওভারে দেন ১৪ রান।

দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসেই সফল হন কাটার মাস্টার মুস্তাফিজ। ১৭তম ওভারে বল করেতে এসে ফিজের ফুল টস বল সামলাতে গিয়ে শট এক্সটা কাভারে হেনরিকের হাতে সহজ ক্যাচ দেন হার্ড হিটার জেসন হোল্ডার। পরের ওভারে দেন মাত্র তিন রান। শেষ পর্যন্ত চার ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন মুস্তাফিজ।

তবে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসন। মাত্র সাত করে ফিরতে হয়েছে তাকে।

হায়দরাবাদের বোলারদের মধ্যে ভুবেনশ্বর কুমার ও দীপক হুদা দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড্রোন হামলায় শীর্ষ তালেবান নেতা নিহত

পরবর্তী

যু্বকের আত্মহত্যা চেষ্টায় প্রাণ হারাল দুই সিংহ (ভিডিও)

পরবর্তী

যু্বকের আত্মহত্যা চেষ্টায় প্রাণ হারাল দুই সিংহ (ভিডিও)

রহমত অর্জনের মহিমান্বিত রাত

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT