‘মুস্তাফিজকে হারানো বিগ লস’

গতকালই ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের তরুণ পেসার কাটারমাস্টার মুস্তাফিজ। মিরপুরে আজ অনুশীলন শেষে ক্যাপ্টেন মাশরাফি ও সাংবাদিকরা ঘুরে ফিরেই নিয়ে এসেছেন মুস্তাফিজ প্রসঙ্গ।
মুস্তাফিজের ইনজুরি নিয়ে মাশরাফি বলেন, ইনজুরি যে কোন দলের খেলোয়াড়দের জন্য খারাপ একটা সময়। তবে এশিয়া কাপে আমরা যে মুর্হুতে মুস্তাফিজকে হারিয়েছি সত্যিই এটা বিগ লস।
মুস্তাফিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, মুস্তাফিজের বিকল্প কেউ নেই, মুস্তাফিজ বিশ্ব সেরা বোলার। সে দলে থাকলে সব সময়ই অসাধারণ কিছু করে দেখায়। তবে আমাদের তার ইনজুরির কথা মেনে নিয়েই মাঠে নামতে হবে।
খেলার মাঠে মুস্তাফিজের মতো কাউকে না পেলেও আমাদের অন্যান্য বোলার যারা আছে তাদের সেরাটা দিলে অবশ্যয় আমরা ভালো কিছু করতে পারব।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরই সাইড স্ট্রেইনের ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। জানা যায়, সেই চোটটাই এশিয়া কাপ থেকে কেড়ে নিয়েছে মুস্তাফিজকে।
এছাড়াও টি-২০ বিশ্বকাপ সামনে রেখে মুস্তাফিজকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বিসিবি। ইনজুরি কাটিয়ে টি-২০ বিশ্বকাপে কাটার মাস্টার মুস্তাফিজ আবারো স্বরূপে ফিরবে এমনটাই আশা করছেন টাইগার ক্রিকেট ভক্ত ও সংশ্লিষ্টরা।







