চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম-হিন্দু দম্পতির সন্তান সম্পত্তি দাবি করতে পারবে: ভারতের সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
মুসলিম-হিন্দু বিয়ে

মুসলিম পুরুষ ও হিন্দু ধর্মাবলম্বী নারীর মধ্যে বিয়ে হলে তাদের সন্তান এখন থেকে বাবার সম্পত্তিতে অধিকার দাবি করতে পারবে বলে আদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত এক রায়ে বলেন, মুসলিম পুরুষ ও হিন্দু নারীর বিয়ে প্রচলিত রীতি বহির্ভূত বিয়ে হলেও এ বিয়ের মধ্য দিয়ে জন্ম নেয়া সন্তান বৈধ। সুতরাং বাবার সম্পত্তিতে তার অধিকার রয়েছে।

বিচারপতি এন ভি রমন এবং বিচারপতি মোহন এম শান্তনোগুদারের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

Banglabid

রায়ে বেঞ্চটি বলেন, ‘একজন মুসলিম পুরুষের সঙ্গে একজন মূর্তি বা অগ্নি উপাসক নারীর বিয়ে হলে এটি সহিহ বিয়েও নয় আবার বাতিল বিয়েও নয়। কিন্তু মোহাম্মদান আইনে এটি অসম্পূর্ণ বা ‘ফাসিদ বিয়ে’ বলে পরিচিত। এই ফাসিদ দিনের মধ্য দিয়ে যে শিশুর জন্ম হবে আইনগতভাবে সে অবশ্যই বাবার সম্পত্তিতে অংশ দাবি করতে পারবে।’

কেরালার একটি বিচারিক আদালত এবং পরে কেরালা হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট বেঞ্চের পক্ষ থেকে বিচারপতি শান্তনোগুদার বলেন, ‘হিন্দুরা প্রতিমা উপাসক। সেখানে মুসলিমদের বিষয়টি একেবারে ভিন্ন। তাই এ নিয়ে বিয়েতে একটি বড় সংকট থেকে যায়। সে ক্ষেত্রে এটি স্পষ্ট যে, একজন হিন্দু নারীর একজন মুসলিম পুরুষের সঙ্গে বিয়ে প্রচলিত বা সহিহ বিয়ে নয়। তবে এটি বেআইনিও নয়। এটি মূলত একটি ফাসিদ বিয়ে।’

মোহাম্মদ সেলিমের আর্জির পরিপ্রেক্ষিতে দেয়া আগের রায়গুলো বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। তিনি ইসলাম ধর্মাবলম্বী মোহাম্মদ ইলিয়াস ও সনাতন ধর্মাবলম্বী বল্লিয়াম্মার সন্তান। আদালত সেলিমকে এই দম্পতির বৈধ সন্তান হিসেবেও স্বীকৃতি দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভারতের সুপ্রিম কোর্টসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরণার্থী থেকে নায়ক রাজ

পরবর্তী

৫ সচিবসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে লিগ্যাল নোটিশ

পরবর্তী

৫ সচিবসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে লিগ্যাল নোটিশ

এফডিসিতে বুলবুলের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT