চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-সৌম্যদের কাছে তামিম-তাসকিনদের হার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৩৯ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে শুক্রবার। বন্দরনগরীতে আগে ভাগেই চলে যাওয়ায় খানিকটা অবকাশ মিলেছে চিটাগং ভাইকিংস, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড়দের। সময়টাতে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে গা গরম করলেন দল চারটির জাতীয় দলের খেলোয়াড়রা। এক ফাঁকে খেললেন বীচ ক্রিকেটও।

কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজিত বীচ ক্রিকেট টুর্নামেন্টে মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের দলের কাছে আবার হেরেছে তামিম ইকবাল, সাব্বির রহমান ও তাসকিন আহমেদের দল।

বুধবার দুপুরে সৈকতের সী গার্ল পয়েন্টে ম্যাচের আয়োজন করে লাইভ টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন। মুশফিক-সৌম্য এবং তামিম, সাব্বির ও তাসকিনদের নিয়ে গড়া দুটি দলকে খেলানো হয়।

প্রথমে ব্যাটিং করে তামিমদের দল। নির্ধারিত ১০ ওভারে সব উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে ৯৯ রান। কাটায় কাটায় একশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুশফিক-সৌম্যদের দল।

আয়োজনের আগের তারকা খেলোয়াড়দের সঙ্গে আড্ডা ও সেলফিতে অংশ নেন নির্ধারিত ৮০ জন বিজয়ী।

Reneta

সমুদ্র সৈকতের পরিচিতি বৃদ্ধি করতে এরকম বীচ ক্রিকেট আয়োজন বেশি বেশি জরুরি বলে মত খেলোয়াড় ও আয়োজকদের। এ ধরনের ক্রিকেট সাধারণ মানুষের সঙ্গে খেলোয়াড়দের মেলবন্ধন তৈরি করে বলেও মন্তব্য আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক ইয়াসির আরাফাতের। এর সঙ্গে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পরিচিত ঘটানোও আয়োজনের উদ্দেশ্য বলে জানান তিনি।

২০১৪, ২০১৫ সালের পর তৃতীয় বারের মতো হয়ে যাওয়া বিচ ক্রিকেটের এই আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালতাসকিন আহমেদমুশফিকুর রহিমসাব্বির রহমানসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT