চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-লিটনের শতরানের জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৩, মে ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নির্ভরতার প্রতীক হয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের শতরানের জুটিতে ভর করে চরম ব্যাটিং বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর পথে হাঁটছে বাংলাদেশ। দুইজনই হাঁকিয়েছেন ফিফটি।

সোমবার সকালে শুরু হওয়া মিরপুর টেস্টে এখন পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ১৩৩ রান। মুশফিক ১১২ বলে ৯ চারের মারে ৫২ ও লিটন দাস ১০৫ বলে ১০টি চারের মারে ৬২ রানে অপরাজিত আছেন ষষ্ঠ উইকেটে জুটিতে তারা ১০৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন।

ব্যক্তিগত ৪৭ রানে জীবন পান লিটন। তিনি আসিথার শর্ট বলে হুক করতে চেয়েছিলেন। বল তার ব্যাটের কানায় লেগে উঠে যায়। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা দ্বাদশ খেলোয়াড় কামিন্দু মেন্ডিস পেছন দিকে দৌড়ে ক্যাচ ধরার চেষ্টা করেন। যদিও দৃষ্টি ঠিকমতো রাখতে না পারায় বল তার কাঁধের উপর দিয়ে মাটিতে পড়ে।

দিনের শুরুটা টাইগারদের জন্য ছিল ভয়াবহ। টসে জেতার স্বস্তি উড়ে যেতে সময় লাগেনি মুমিনুল বাহিনীর। মাত্র ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে।

বাংলাদেশ প্রথম ৩৯ মিনিটের ভেতরেই ৫ উইকেট হারায়। প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাসুন রাজিথার বলে রানের খাতা না খুলেই বোল্ড হন মাহামুদুল হাসান জয়। রাজিথার সুইং বলে ব্যাট চালাতে দেরি করে ফেলেন জয়। বল তার ব্যাট ও প্যাডের ফাঁক গলে মিডল স্টাম্পে আঘাত করে।

জয়ের মতো রানের দেখা পাননি তামিম ইকবাল। তিনি আসিথা ফার্নান্দোর বলে অন সাইডে শট খেলেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা জয়াবিক্রমা দুর্দান্ত এক ক্যাচ ধরেন।

Reneta

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি মুমিনুল হক। টেস্ট অধিনায়ক আসিথার অফ স্ট্যাম্পের বল দেরি করে খেলার খেসারত দেন। বল তার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার গ্লাভসবন্দি হয়।

৮ রান করা নাজমুল হোসেন শান্ত হন বোল্ড, বোলার ছিলেন রাজিথা। অফ স্টাম্পের বাইরে করা লেন্থ বলটি ড্রাইভ করতে গিয়েছিলেন শান্ত। ব্যাট ও প্যাডের ফাঁক খুঁজে পেয়ে বল অফ স্টাম্প উড়িয়ে দেয়।

পরের বলেই সাকিব আল হাসানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাজিথা। শুন্য রানে ড্রেসিংরুমে ফেরেন মি. অলরাউন্ডার। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT