চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুশফিক-মাহমুদউল্লাহ দুই গুরুত্বপূর্ণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে সবচেয়ে বেশি বয়সী উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আগে বাংলাদেশের খেলা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা খেলেছেন। দলের এমন অভিজ্ঞ খেলোয়াড়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অভিজ্ঞ মুশফিক ও মাহমুদউল্লাহকে নিয়ে শান্ত বলেছেন, ‘অবশ্যই তারা দুজন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমার মনে হয়। তারা এতবছর ধরে খেলছে, গত চ্যাম্পিয়ন্স ট্রফিটাতেও তারা খেলেছিলেন। তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। কিন্তু অধিনায়ক হিসেবে আমি কোনো একক খেলোয়াড়ের উপর ভরসা করতে চাই না। পুরো দল হিসেবে যেন আমরা খেলতে পারি।’

‘যেদিন যে খেলোয়াড় ভালো খেলবে, যেন দায়িত্ব নিয়ে ওই খেলাটা জেতায়, সেই আশাটা প্রত্যেক খেলোয়াড়ের থেকে করি। রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে আমার প্রত্যাশা তাদের অভিজ্ঞতাটা যেন খেলোয়াড়দের কাছে দেয় এবং খেলা চলার সময় যদি কোনো আইডিয়া তাদের থাকে সেটা যেন ভাগাভাগি করেন।’

বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ১৭ তারিখ পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শান্তবাহিনী।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

Reneta

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঠিন’ ম্যাচ জিতে এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবছেন ফ্লিক

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাব, বন্যা সংকটে শ্রীলঙ্কায় ত্রিমুখী আঘাত

এপ্রিল ১২, ২০২৬

মেসির গোল নেই, ঘরে পয়েন্ট হারাল মিয়ামি

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT