চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-মাহমুদউল্লাহর ‘দায় মোচন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

৩ বলে ২ রানের সমীকরণ মেলাতে না পারা বেঙ্গালোরের সেই জুটি দিল্লি জয় করে দেখালেন। টি-টুয়েন্টি বিশ্বকাপে সেদিন পারেননি মুশফিক ও মাহমুদউল্লাহ। রোববার আর নির্ঘুম রাত আসতে দিলেন না দুজনে। তাতে টি-টুয়েন্টিতে ভারতের বিপক্ষে নবম ম্যাচে এসে মিলল প্রথম জয়ের দেখা।

অরুণ জেটলি স্টেডিয়ামে রোহিত শর্মার দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করেছে মাহমুদউল্লাহর দল। অপরাজিত ৬০ রান করেন মুশফিকুর রহিম জয়ে নোঙর ফেলেই মাঠ ছেড়েছেন।

সাড়ে তিন বছর। সাড়ে তিন বছর আগের এক বেদনার স্মৃতি।

Banglabid

বেঙ্গালুরুতে সেদিন জয়ের খুব কাছে গিয়ে হারের স্মৃতি দুঃসহ যন্ত্রণা দিয়েছে বহুদিন। ২০১৬ সালের ২৩ মার্চ, টি-টুয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচের কথা চাইলেও ভুলতে পারবে না বাংলাদেশ। ভারতের মাটিতে যখন আরেকবার টি-টুয়েন্টির লড়াই, ঘুরেফিরেই আসছিল সাড়ে তিন বছর আগের ওই হারের প্রসঙ্গ।

৩ বলে ২ রান করতে না পারার স্মৃতি মনে করিয়ে দেয়ায় ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সহজাতভাবেই দুঃখবোধ ঝরে অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘হ্যাঁ, ভারতের সঙ্গে আমরা খুব কাছে গিয়ে কিছু ম্যাচ হেরেছি। সামনে সুযোগ আসলে আর ভুল করতে চাই না।’

সেই ভুলটা এদিন করেননি অধিনায়ক। ম্যাচ জিতিয়ে যখন মাঠ ছাড়েন, নামের পাশে একটি করে ছয়-চারে ৭ বলে অপরাজিত ১৫ রানের ইনিংস। ছোট, কিন্তু কার্যকরী।

Reneta

তবে অরুণ জেটলি স্টেডিয়ামে কাজের কাজটা করেছেন আসলে মুশফিক। ৮ চার ও এক ছক্কায় ৪৩ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস। বেঙ্গালোর দুঃস্বপ্নের পর বহুবার ঘুরেফিরে এসেছে না পারার বেদনা, মুশফিক বারবার বলেছেন আরেকবার সুযোগ পেলে কাজে লাগাবেন। দিল্লির ম্যাচের পর মুশির মন থেকে একটা পাথর সরে যাবে নিশ্চিতভাবেই!

দারুণ এই জয়ের জন্য অবশ্য অভিষিক্ত নাঈম শেখের ২৬, সৌম্য সরকারের ৩৯ রানও কম মূল্যের নয়। তাদের লড়াইয়েই তো পথে ছিল বাংলাদেশ। বোলিংয়ে তরুণ আফিফ, অনভিজ্ঞ আমিনুল, অভিজ্ঞ শফিউল, কাকে ছেড়ে কার কথা বলা যায়! এই ম্যাচে আসলে আলাদা করে নয়, জ্বলেছে পুরো দলই। তাতে আলোকিত লাল-সবুজের বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের বিপক্ষে ‘প্রথম’ জয়

পরবর্তী

এমন জয়েও উদযাপন নেই!

পরবর্তী

এমন জয়েও উদযাপন নেই!

আমরা সবাই খুশি: সৌম্য

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT