চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুশফিক ভাইকে বল করা খুব কঠিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: রাইলি রুশোকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড। পরে মুশফিকুর রহিমকে চাপে ফেলে উইকেট তুলে নেন ঢাকা প্লাটুনের তরুণ পেসার হাসান মাহমুদ। খুলনা টাইগার্সের সেরা দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন ভিন্ন ভিন্ন পরিকল্পনায়।

রুশো স্টাম্পের বাইরের বল খুব ভালো খেলেন। পরিকল্পনা ছিল স্টাম্প-টু-স্টাম্প বোলিং করার। সবদিকে মারতে পারদর্শী মুশফিকের বেলায় ওয়াইড ইয়র্কার। পরিকল্পনায় মিলেছে সফলতা। উত্তাপ ছড়ানো ম্যাচে ১২ রানে জিতেছে ঢাকা। ৪ ওভারে ৩২ রানে ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক হাসান কথা বললেন পরিকল্পনা নিয়ে।

‘মুশফিক ভাইকে বল করা খুব টাফ। উনি প্রায় ৩৬০ ডিগ্রি খেলেন। ওনার জন্য পরিকল্পনা ছিল ওয়াইড ইয়র্কার মারা হবে, আর অফসাইডে তিনজন ফিল্ডার রাখা। এরপর উনি একটা স্লো ফুলটসে আউট হয়ে গেলেন। ভিন্ন কিছু চেষ্টা করেছি।’

রুশোকে বোকা বানিয়ে যেভাবে বোল্ড করেছেন সেটি অনেকদিন চোখে লেগে থাকার মতো। ৪ উইকেটের মধ্যে সেটি হাসানের কাছেও সেরা, ‘এটা অবশ্যই সেরা ডেলিভারি। না হলে উইকেটটা তো পেতাম না। পরিকল্পনা ছিল রাইলি রুশোকে স্টাম্প-টু-স্টাম্প বল করা। ও তো বাইরে ভালো খেলে। তাই সেরকমই চেষ্টা করেছি।’

১৭২ রান তাড়ায় নামা খুলনা পঞ্চাশের আগেই হারায় চার উইকেট। উইকেটে থিতু হয়ে যাওয়া (১৩ বলে ১৮) করা রুশোকে বোল্ড করে ঢাকা ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখলেও মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখা শুরু করে খুলনা। প্রায় দুইশ স্ট্রাইকরেটে ফিফটি পাড়ি দেয়ায় শেষ ২ ওভারে তাদের দরকার পড়ে ৩৬ রান।

হাসান মাহমুদের প্রথম তিন বলেই মুশফিক তুলে ফেলেন ১২ রান। (৪+২+৬)। জমতে থাকে ম্যাচ। চতুর্থ বলটি ওয়াইড ইয়র্কার মেরে ডট পেলে চাপ বাড়ে রয়্যালস ব্যাটিংয়ে। পরের বলেই মিডঅনে ক্যাচ তুলে দেন মুশফিক। ৩৩ বলে ৬৪ রানের ইনিংসটির সমাপ্তি ঘটতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় ঢাকার জয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা টাইগার্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT