চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক টর্নেডোতে জিতল চট্টগ্রাম ভাইকিংস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটে একটা কথা আছে, ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’। কথাটা যেন নিক্তি মেপে প্রমাণ করলেন মুশফিকুর রহিম। নিজের মোকাবেলা করা প্রথম বলে উইকেটের পেছনে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। সেই সুযোগের ফায়দা শতভাগ নেন চট্টগ্রাম অধিনায়ক। ম্যাচ শেষে শূন্য রানে সুযোগ পাওয়া মুশফিকের নামের পাশে ৭৫ রান। তার এই টর্নেডো ইনিংসে ধূলিসাৎ পেরেরার ২৬ বলের ৭৪ রানের ইনিংস। লঙ্কান তারকাকে মলিন করে মুশফিকরা ম্যাচ জেতেন ৪ উইকেটে।

কঠিন সময়ের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন থিসারা পেরেরা। কিন্তু সেই পুঁজি রক্ষায় ব্যর্থ বোলাররা। ইনিংসের দুই বল বাকি থাকতেই চার ম্যাচে দ্বিতীয় হার মেনে নিতে তাদের। চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে যায় চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোর: কুমিল্লা ভিক্টোরিয়ানস ১৮৪/৫, চট্টগ্রাম ভাইকিংস ১৮৬/৬।

বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দারুণই করে চট্টগ্রাম। প্রথম পাঁচ ওভারেই পঞ্চাশের বেশি রান তুলে ফেলেন দুই ওপেনার। তাদের মধ্যে একটু বেশি আগ্রাসী ছিলেন মোহাম্মদ শাহজাদ। ষষ্ঠ ওভারে ক্যামেরন ডেলপোর্ট যখন আউট হন, তখন দলের রান ৫৮। অথচ তার সংগ্রহ ১৩ রান। সাইফউদ্দিন আহমেদের বলে তামিমের হাতে ধরা পড়েন সাউথ আফ্রিকার এই ব্যাটসম্যান।

জুটি ভাঙতেই রানের চাকা মন্থর হয়ে যায়। এর মধ্যেই আবার আবির্ভাব ঘটে পেরেরার। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করার পর বল হাতে প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই সফলতা। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ৪ রান করা ইয়াসির আলীকে।

পেরেরা উইকেট পেতে পারতেন পরেই বলেও। কিন্তু মুশফিকুর রহিমের ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া সহজ ক্যাচ হাতছাড়া করেন উইকেটকিপার এনামুল হক বিজয়।

Reneta

তবে মুশফিক সুযোগ পেলেও পরের ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। এবার ঘাতক ব্যাট হাতে ব্যর্থ শহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কে উড়িয়ে মারতে গিয়ে লং অফে লিয়াম ডাউসনের হাতে ধরা পড়েন শাহজাদ। ছয় চার ও দুই ছক্কায় ২৭ বলে ৪৬ রান করেন আফগান উইকেটকিপার এই ব্যাটসম্যান।

নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। কিন্তু অধিনায়ককে রেখে ১৩ রান করেই সাজঘরে ফেরেন আফগানিস্তান অলরাউন্ডার। স্পিনার মেহেদী হাসানের বলে ক্যাচ নেন তামিম ইকবাল।

এই ম্যাচেও ব্যর্থ হন মোসাদ্দেক হোসেন। মুশফিক আর দলকে চাপে রেখে তিনি ফেরেন ১২ বলে ১২ রান করে। তবে একপ্রাস্তে অপ্রতিরোধ্যই থাকেন মুশফিক। একের পর এক মাস্টার স্টোক খেলেন তিনি। জয় থেকে সাত কদম দূরে থাকতে ফেরেন অধিনায়ক। ৪১ বলে সাতটি চার ও চার ছক্কায় ৭৫ রান করেন টাইগার তারকা।

শেষ ওভারে চট্টগ্রামের দরকার প্রয়োজন হয় সাত রানের। প্রথম তিন বলে নিতে পারেন ২ রান। অবশেষে চতুর্থ বলে ডাউসনকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন রবি ফ্রেইলিঙ্ক।

চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নিয়ে সফল বোলার সাইফউদ্দিন।

এর আগে থিসারা পেরেরার ২৬ বলে ৭৪ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৮৪ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬মুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টোকসের স্বপ্ন ইংল্যান্ডের কোচ হওয়া

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ’ নিয়ে যা জানা গেলো

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ত্বক ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
সাইক্লিস্ট বব মন্টগোমারি ও তার নাতি টম ম্যালকম

মারা গেছেন সাইক্লিস্ট বব মন্টগোমারি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT