চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক এবার শুধুই ‘ডিপেন্ডেবল’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:১৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এলেন রাজশাহী কিংসের সকল খেলোয়াড়-কর্মকর্তা। ডায়াসে বসে দলের পরিচালক মোহাম্মদ সাইদ ডাকলেন মুশফিকুর রহিম ও ড্যারেন স্যামিকে। অধিনায়ক হিসেবে ঘোষণা করলেন স্যামির নাম। আর মুশফিক তার ডেপুটি। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে করতালি দিয়ে এ সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুশফিক নিজেও।

মোহাম্মদ সাইদ বললেন, ‘অধিনায়ক নির্বাচন করা খুব কঠিন ছিল। স্যামি যেহেতু গতবার আমাদের দলকে অসাধারণ নেতৃত্ব দিয়েছিল। আমরা তার উপরই আস্থা রাখছি। আর মুশফিক যেহেতু মাত্র সাউথ আফ্রিকায় কঠিন একটা সফর শেষ করে ফিরল আমরা তাকে নির্ভার রাখছি। মুশফিক আমাদের দলের সবচেয়ে ডিপেন্ডেবল ব্যাটসম্যান। সহ-অধিনায়ক হিসেবে মাঠে অনেক ভূমিকা রাখবেন।’

একসময় তিন ফরম্যাটেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। বিপিএলের প্রথম চার আসরেও দেখা গেছে অধিনায়কের ভূমিকায়। বিপিএলের সর্বোচ্চ রান-সংগ্রাহক মুশফিক এবার খেলবেন রাজশাহীর হয়ে।

স্যামির নেতৃত্বে দুইবার বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এমন একজন অধিনায়ক পেয়ে মুশফিকও খুশি। বললেন, ‘দুইবার নিজ দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন স্যামি। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার থাকবে।’

স্যামি-মুশফিকের রাজশাহী শনিবার রাতের ম্যাচে খেলবে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্সের বিপক্ষে। দুপুরে উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৭মুশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT