সাম্প্রতিক ম্যাচগুলোতে উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের পারফর্মেন্স চোখে পড়ার মতো না হলেও তার ঘুরে দাড়ানোর ব্যাপারে আশাবাদী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির এমন মন্তব্য নিয়ে তৈরি কোলাজ শেয়ার করা হয়েছে সামাজিক গণমাধ্যম ফেসবুকে।
অনুশীলনে মুশফিক অনেক সময় দিচ্ছেন এবং সবসময় একজন খেলোয়াড়ের ভাল সময় যায় না বলেও মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক। বড় ম্যাচগুলোতে দলের জয়ে মুশফিককে আবার স্বরুপে দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।






