চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের সেদিন কোচের কথা বিশ্বাসই হয়নি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:২৪ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক ডাইভে মোস্তাফিজের হাসি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

পরিশ্রম দিয়ে কতদূর যাওয়া সম্ভব, তার উত্তম উদাহরণ যেন মুশফিকুর রহিম। যারা মাঠের মানুষ তারা জানেন মুশফিক কতটা পরিশ্রমী। পরিশ্রম দিয়ে সীমাবদ্ধতার শেকল ছিঁড়ে তিনি এখন বাংলাদেশের ব্যাটিং নির্ভরতার প্রতীক। টেস্ট দলের অধিনায়কও। অথচ মুশফিক ভাবতেও পারেননি কখনও বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করা হবে তার।

বিকেএসপিতে পড়ার সুবাদে মুশফিক কোচ হিসেবে পেয়েছিলেন মানজিত সিংকে। মুশি যখন অনূর্ধ্ব-১৭ দলে, তখন মানজিত বলেছিলেন- ‘তুমি একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।’ কোচের কথা সেদিন বিশ্বাস হয়নি মুশফিকের। উত্তরে বলেছিলেন- ‘না, না… আমি পারব না।’ তখন কোচ আরও জোর দিয়ে বলেছিলেন, ‘তুমি ঠিকই পারবে।’

মুশফিক জাতীয় দলের চৌকাঠে পা রাখেন পরের বছরই, ২০০৫ সালে।

বিকেএসপির সেদিনের ছাত্রের কথা মনে করে মুচকি হাসলেন মানজিত, ‘মুশফিককে, যখন সে অনূর্ধ্ব-১৭তে খেলে, বলেছিলাম তুমি একদিন জাতীয় দলে খেলবে। মুশফিক তখন বলতো, না না আমি পারবো না। আমি বলেছিলাম, তুমি পারবে। ও আসলে খুবই পরিশ্রমী ছেলে।’

২০১১ সালে বিকেএসপির কোচের চাকরি থেকে ইস্তফা দেওয়া এই ভারতীয় ঢাকায় এসেছেন মেয়েদের প্রিমিয়ার লিগের দল রুপালি ব্যাংকের কোচ হয়ে। মিরপুরের একাডেমি মাঠে রুমানা-শুকতারা-ফারজানাদের অনুশীলন করিয়ে কথা বললেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। আলাপে উঠে এল তার বিকেএসপির শিষ্য সাকিব-সৌম্য লিটনদের কথাও।

‘বর্তমান দলের সৌম্য সরকার, লিটন দাস সেই ব্যাচের; যখন আমি ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত বিকেএসপিতে ছিলাম। সৌম্য একজন স্ট্রোকপ্লেয়ার। এভাবেই তাকে বিশ্ব চিনে এখন। আশা করি সে দীর্ঘদিন খেলে অনেক সফল হবে। লিটন দাসও এখন লাইমলাইটে আছে। মুশফিক এখন বাংলাদেশ দলে প্রতিষ্ঠিত। লিটনের জন্য হয়ত আরও একটু সময় লাগবে। ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত যখন বাংলাদেশে ছিলাম, তখন সাকিব-মুশফিক বিকেএসপির ছাত্র ছিল। তখন তারা অনূর্ধ্ব-১৭ দলে খেলে। তাদেরকে কোচিং করিয়েছি। সাকিব তো ‘সাইলেন্ট-ওয়ার্কার’। সে চুপেচুপে সব কাজ করে যায়। বলে না। এটাই তার সিক্রেট। তার সফলতা আসলে তার কঠোর পরিশ্রম থেকেই আসে।’

মানজিত সিং
Reneta

মানজিত ২০০২ সালে যখন বিকেএসপির কোচ হয়ে আসেন তখন ক্রিকেটার তৈরির সূতিকাগার ছিল প্রতিষ্ঠানটি। তখন ক্রিকেটার তৈরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তেমন কার্যক্রম ছিল না।

কখন থেকে বোর্ড কাজ শুরু করল মানজিত সে গল্পও বললেন বিসিবির একাডেমি মাঠে বসে, ‘২০০২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই ছোট ছিল। ক্রিকেটের সব মনোযোগ ছিল বিকেএসপির দিকে। বিসিবির তেমন কোনও পরিকল্পনা ছিল না। পরে যখন বিসিবির পরিকল্পনাগুলো হল, ২০০৬ সালের পরের ঘটনা, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিদেশি কোচ নিয়োগ দিলো, নানা ধরনের কার্যক্রম হাতে নিলো। তার আগে বাংলাদেশের ক্রিকেট ছিল বিকেএসপিকেন্দ্রিক।’

ভিডিও রিপোর্ট:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT