চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে মুশফিকের প্রথম, বাংলাদেশের পঞ্চম সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের প্রথম চার আসরে কোনো সেঞ্চুরির দেখা পায়নি বাংলাদেশ। গত আসরে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে খাতা খোলে টাইগাররা। এবার সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে লাল-সবুজরা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। চলতি বিশ্বকাপে এটি বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি, সবমিলিয়ে পঞ্চম, আর মুশফিকের প্রথম।

নটিংহ্যামে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। সেই পাহাড়ের নিচে চাপা না পড়ে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলাদেশ। অসাধারণ লড়াইয়ের পথে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। যদিও ম্যাচটি ৪৮ রানে হেরে যায় টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রানে আটকে যাওয়া বাংলাদেশ। যেটি ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।

বিশ্বকাপের দ্বাদশ আসরে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে দুটি সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেন তিনি। মুশি এদিন তিনঅঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করায় চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। গত আসরে মাহমুদউল্লাহ টানা দুই ম্যাচে শতক তুলে নিয়েছিলেন।

দুর্দান্ত সেঞ্চুরির পথে পঞ্চম উইকেটে মাহমুউল্লাহ রিয়াদকে নিয়ে ৯৭ বলে ১২৭ রানের অনবদ্য জুটি গড়েছেন মুশফিক। মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ পরপর আউট হওয়ার পর নিজের শতক পূর্ণ করেন তিনি।

মিচেল স্টার্কের করা ৪৯তম ওভারের শেষ বলটি কভারে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ৯৫ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে বিশ্বকাপে নিজের প্রথম এবং ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটি তুলে নেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০২ রানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমুশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি থেকে ১ লাখ টন জ্বালানি তেল এসেছে: উৎপাদনে ইস্টার্ন রিফাইনারি

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহীর যেসব এলাকায় ১৩ দিন বিদ্যুৎ থাকবে না

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির আপত্তিতেই ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT