অন্যান্য

মুশফিকের চমৎকার সেঞ্চুরি

মুশফিকের চমৎকার সেঞ্চুরি

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে লিটল জিনিয়াস মুশফিকুর রহিমের অনবদ্য শতকের পর তার ব্যাটিং নৈপুণ্যের প্রশংসা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ফেসবুক পেজে দেশ সেরা এই তারকা লিখেছেন, মুশফিকের চমৎকার সেঞ্চুরিতে টাইগাররা পৌঁছে গেছে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি স্কোরে! এবার জিম্বাবুয়ে দলের পালা!

টাইগার পেস বোলিং সেনসেশন, কাটার বিশেষজ্ঞ মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের ঘূর্ণি বলের বিপক্ষে এবার জিম্বাবুয়েকে লড়াই করতে হবে বলেও লিখেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেছে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিক ১০৪ বলে ৮টি চার এবং একটি ছয়ে সাজানো দৃষ্টিনন্দন ইনিংস খেলেন।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এর আগে দলীয় বির্পযয়ের মধ্যে উইকেটরক্ষক মুশফিকুর রহিম ৫২ বলে অর্ধশতক পূর্ণ করেন।

একইদিন ক্রিকেটে তিন সংস্করণ মিলে সাত হাজারি রানের ক্লাবেও নিজের নাম লেখান টাইগার ব্যাটিংয়ের অন্যতম প্রধান স্তম্ভ, রান মেশিন মুশফিক।

বিষয়:মুশফিকুর রহিম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…