জাতীয় দল তারকা মুশফিকুর রহিম পুত্রসন্তানের বাবা হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় মুশফিক ও জান্নাতুল কিফায়াত দম্পতির প্রথম সন্তান পৃথিবীর মুখ দেখে।
মা ও ছেলে দুজনেরই সুস্থ থাকার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিকের বাবা আবদুল হামিদ সকলের দোয়া প্রার্থনা করেছেন।

চট্টগ্রাম টেস্ট ড্র করে ঢাকা টেস্টে জয়ের প্রত্যয় ব্যক্ত করা বাংলাদেশ দলের সঙ্গে আছেন মুশফিক।








