চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের ওয়ানডে প্রস্তুতি শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সাদা বলে সবশেষ যেদিন ম্যাচ খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম, করেছিলেন সেঞ্চুরি। মিরপুরে আবাহনী অধিনায়ক ব্যাট হাতে দিয়েছিলেন অসাধারণ মৌসুমের ইঙ্গিত। তাকে থামিয়ে দেয় করোনাভাইরাস। এক রাউন্ড হওয়ার পরই বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

১৫ মার্চ পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ডিপিএলের উদ্বোধনী ম্যাচে ১২৪ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংসটি খেলেন মুশফিক। দলের কঠিন সময়ে ব্যাটিংয়ে নেমে প্রায় শেষ পর্যন্ত টিকে থাকেন। সেটির সাত মাস পর আবার ওয়ানডে খেলার সুযোগ পেতে যাচ্ছেন তিনি।

রোববার বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে ফের ব্যাট হাতে দেখা যাবে নাজমুল হোসেন শান্ত একাদশের এ ব্যাটসম্যানকে। প্রতিপক্ষ মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ।

লাল বলে দুটি অনুশীলন ম্যাচ খেলার পর জাতীয় দলের ক্রিকেটারদের শুক্রবার পর্যন্ত ছুটি থাকলেও সকাল সকাল মুশফিককে দেখা গেল ব্যাটিং অনুশীলন করতে। তিনি নিশ্চয় চাইবেন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ব্যাটিংটা শুরু করতে। সে লক্ষ্যেই হয়ত তার বাড়তি পরিশ্রম।

শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে প্রায় দেড়ঘণ্টা ব্যাটিং করেছেন মি. ডিপেন্ডেবল। পরে কিছুক্ষণ রানিং করে ফিরে যান বাসায়। দুপুরে ব্যক্তিগত অনুশীলন করেছেন আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। মাহমুদউল্লাহ একাদশের হয়ে তিন দলের আসরে খেলবেন তিনি।

শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজের জন্য করোনা বিরতি কাটিয়ে লাল বলেই এতদিন অনুশীলন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সিরিজ স্থগিত হওয়ার পরও লাল বলে টাইগাররা চালিয়ে গেছেন অনুশীলন। নিজেদের মধ্যে খেলেছেন দুটি দুদিনের ম্যাচ। এবার তাদের চ্যালেঞ্জ সাদা বলের সঙ্গে মানিয়ে নেয়ার। রানের জন্য সামনে ছোটার।

Reneta

বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ২৫ ক্রিকেটারের ১২জন পাচ্ছেন তিন দলের আসরে খেলার সুযোগ। তাদের মধ্যে অধিকাংশ খেলোয়াড় লাল ও সাদা বলে বিকেএসপিতে অনুশীলন করেছেন একমাস ধরে।

শ্রীলঙ্কায় তাদের চার দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজ ছিল। সেজন্য দুই সংস্করণের প্রস্তুতিই নিয়েছেন আফিফ-আকবর-মুগ্ধ-মুরাদ-ইমন-শরিফুলরা। অনুশীলনের দিক থেকে এগিয়ে থাকা তরুণরা বড়দের সঙ্গে টুর্নামেন্টে কেমন করেন সেটিই দেখার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমনাজমুল হাসান পাপনবিসিবিমহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যাকসিন নিয়ে পরিকল্পনা হোক এখনই

পরবর্তী

নুরসহ ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে অনশনে ভুক্তভোগী

পরবর্তী

নুরসহ ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে অনশনে ভুক্তভোগী

ধর্ষণ

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT