চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের ইনিংসকে ‘বিস্ময়কর’ বললেন ইংলিশ কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: অল্পের জন্য ছোঁয়া হয়নি তিন অঙ্ক। পাননি বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরির দেখা। মুশফিকুর রহিমের ক্যারিয়ার সেরা ৯৬ রানের অসাধারণ ইনিংসটি তবুও সেঞ্চুরির আক্ষেপকেও হার মানানো।

মুশফিকের ব্যাটে রাজশাহী রয়্যালসের দেয়া ১৯০ রানের বড় লক্ষ্য অনায়াসে টপকে খুলনা টাইগার্স পেয়েছে ৫ উইকেটের দারুণ জয়।

জয়ের নায়ক ও দলটির অধিনায়ক মুশফিকের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না আসাটা ছিল অবাক করার মতো। হয়ত সেঞ্চুরির সুযোগ হাতছাড়া ও খেলাটা শেষ করে আসতে না পারায় কিছুটা হতাশা জমেছে তার মনে!

জয় থেকে দলকে ৩ রান দূরে রেখে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার মুহূর্তে নিজের উপরই রাগ দেখাচ্ছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

মুশফিক না এলেও সংবাদ সম্মেলন ছিল মুশফিকময়। খুলনার ইংলিশ কোচ জেমস ফস্টার তো বলেই ফেললেন এমন অসাধারণ ইনিংস তিনি দেখেননি খুব একটা।

‘মুশি যেভাবে মাঠের চারদিকে খেলেছে সেটা বিস্ময়কর। আমার দেখা সেরা টি-টুয়েন্টি ইনিংসের এটি একটি। বিশেষ করে পাওয়ার-প্লে’তে ২ উইকেট হারানোর পর। তখন রানও বেশি হয়নি আমাদের। এটা ছিল বিস্ময় জাগানো একটা ইনিংস। দল হিসেবে আমরা খুবই খুশি ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পেরে। উইকেট খুব ভালো ছিল। রান তাড়াও দারুণ হয়েছে।’

Reneta

ফস্টারের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যান রাজশাহীর কোচ ওয়াইস শাহ। এ ইংলিশের কণ্ঠেও ঝরল মুশফিকের ইনিংসের বন্দনা। বললেন, মুশফিক অবিশ্বাস্য ভালো খেলেছে।

‘আমাদের আরও কিছু রান হতে পারত। ১৫-২০ রানের মতো। স্কোরকার্ডই সাক্ষ্য দিচ্ছে তারা আমাদের রানটা সহজে টপকেছে। ২১০ রান হলে আদর্শ হতো। যাই হোক, মুশফিক অবিশ্বাস্য রকম ভালো খেলেছে। গ্রেট একটা ইনিংস। জুটি বেধে খেলতে থাকা রাইলি রুশোকে হারানোর পর সে যেভাবে ম্যাচটা ধরেছে তা সত্যিই খুব ভালো ছিল।’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে সবসময় রানের চাকা সচল থাকে। বিপিএলের গত আসরে ছয় সেঞ্চুরির চারটিই হয়েছিল এখানে। এবারের বঙ্গবন্ধু বিপিএল যখন সেঞ্চুরি খরায় তখন আশা জাগাচ্ছে এখানকার উইকেটই।

ঢাকায় প্রথম পর্ব শেষে চট্টগ্রাম পর্ব শুরু হতেই এক ম্যাচে জাগে দুটি সেঞ্চুরির আশা। প্রথম সুযোগটি হাতছাড়া করেন রাজশাহীর শোয়েব মালিক। ওভার থাকলেও ৮৬ রানে আউট হয়ে যান পাকিস্তানি অলরাউন্ডার। রান তাড়ায় দারুণভাবে এগিয়ে যাওয়া মুশফিক কাটা পড়েন ২০তম ওভারের তৃতীয় বলে। জয় থেকে তখন ২ আর সেঞ্চুরি থেকে ৪ রান দূরে মি. ডিপেন্ডেবল। বাউন্ডারি মারতে গিয়ে ধরা পড়েন লং অনের ফিল্ডারের হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা টাইগার্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের ইন্তেকাল

পরবর্তী

দেশে এখন দারিদ্র্য হার ২০.৫ শতাংশ

পরবর্তী

দেশে এখন দারিদ্র্য হার ২০.৫ শতাংশ

আওয়ামী লীগের সম্মেলনে নানা আয়োজন নিয়ে সিআরআই

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT