চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকদের বদলে দিয়েছে যে বিশ্বাস

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:২৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ওয়ানডের পাশাপাশি টেস্টেও ভালো করতে শুরু করেছে বাংলাদেশ। গত এক বছরে টেস্টে এসেছে অভাবনীয় কিছু সাফল্য। এখন প্রতিটি ম্যাচেই জয়ের জন্য মাঠে নামে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেকে ঘিরেও সবাই দেখছেন জয়ের মনোছবি। কীভাবে বদলে গেল বাংলাদেশ, তার ব্যাখ্যা দিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

‘আমরা একটা দল হিসেবে যখন বিশ্বাস করতে শুরু করলাম যে, আমরা পারি। তখন থেকেই বদলানোর শুরু। আর শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই অনুযায়ী সম্পদ থাকতে হবে। সে সামর্থ্যের ক্রিকেটার থাকতে হবে। এখন বাংলাদেশ দলে তা আছে। এজন্য উন্নতিটা বেশি। টেস্টেও আমাদের বিশ্বাসটা এসেছে।’

গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দেখা গিয়েছিল অন্যরকম বাংলাদেশকে। চট্টগ্রামে প্রথম টেস্টে দারুণ লড়াইয়ের পর মিরপুরে দ্বিতীয় টেস্টে জয় তুলে নেয় টাইগাররা। নিউজিল্যান্ডে গিয়ে জয় না পেলেও দেখা গেছে পারফরম্যান্সের ধারাবাহিকতা। এরপর শ্রীলঙ্কার মাটিতে নিজেদের শততম টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ।

ভালো খেলতে পারার এই বিশ্বাস সামনের অজি সিরিজে এগিয়ে দেবে বলে মনে করেন মুশফিক। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলার আগে লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে পারাকে ইতিবাচক হিসেবে দেখছেন এক যুগ ধরে টেস্ট খেলা এই ক্রিকেটার।

মুশফিক বলেন, ‘১-০ তে পিছিয়ে থাকার পরও আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, শ্রীলঙ্কার মাটিতে ওদেরকে হারিয়েছি, এটা দলকে অনেক বিশ্বাস যোগায়। তারপরও বিরতিটা একটু বেশিই হয়ে গেছে। তবে গত ১২ বছরে এরকম প্রস্তুতি আমি প্রথম দেখেছি। টেস্ট ম্যাচের আগে ২ মাস সময়। আশা করব পুরোটা কাজে লাগানোর।’

২০১৫ সাল থেকে ওয়ানডে ক্রিকেট ভালো খেলছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে এখন সাত নম্বর দল। টেস্টে কি ওয়ানডের সাফল্যের প্রতিফলন দেখা যাচ্ছে? মুশফিক বললেন, ‘ওয়ানডের প্রতিফলন শুধু নয়, আমি মনে করি, ব্যক্তিগতভাবে একজন ক্রিকেটার যখন বিশ্বমানের হয়ে যায়, সাকিব বলেন বা তামিম, তাদেরকে দেখে অনেক শেখার থাকে। তারা যদি পারে, সেই বিশ্বাসটা পরে দলে ছড়িয়ে পড়ে। তাছাড়া মাশরাফি ভাই আছেন, রিয়াদ ভাই, তারা ভালো খেললে তরুণরা অনেক অনুপ্রাণিত হয়। ভাবে, বড় ভাইরা ভালো খেলতে পারলে আমরা কেন পারব না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT