চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকদের দলে কে এই হোসেন আলী?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:০১ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হোসেন আলী (বাঁয়ে)

খুলনার ইনিংসের দ্বিতীয় ওভার। হঠাৎই চোখ আটকে গেল। বিস্ময়! একশ চল্লিশের উপর গতি? কে এই হালকা পাতলা গড়নের ছেলেটি?

বয়স সবে ১৯! দৈহিক গড়নে সেটার ছাপ স্পষ্ট। হালকা-পাতলা গড়ন। কিন্তু বলে দারুণ গতি। পিচ করে যখন উইকেটরক্ষকের গ্লাভসে যাচ্ছে, ছোবল তুলছে, চমৎকার ক্যারি। উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিকও বারকয়েক গ্লাভসে নিতে বিভ্রান্ত! দারুণ গতির সঙ্গে চলনসই বাউন্স, নিয়ন্ত্রিত লাইন-লেন্থ। খুলনা টাইটানসের বিপক্ষে সর্বোচ্চ গতি তুললেন। ঘণ্টায় ১৪৩ কিলোমিটার বেগে বল করা ছেলেটি রাজশাহী কিংসের পেসার হোসেন আলী।

উঠে এসেছেন নরসিংদী শহর থেকে ১৫ কিলোমিটার দূরের এক গ্রাম থেকে, যেখানে ক্রিকেট খেলার কোন অবকাঠামোগত সুযোগ-সুবিধাই নেই।

Banglabid

আগের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, সুনিল নারিনকে সাজঘরে পাঠিয়ে আলোচনায় এসেছেন তরুণ এই পেসার। মঙ্গলবার দারুণ এক স্লোয়ারে উপড়ে দিলেন ৫৬ রানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে। একাদশে পাঁচ বিদেশির ভিড়ে স্থানীয় পরীক্ষিত ক্রিকেটাররা যেখানে সুযোগই পাচ্ছেন কম, সেখানেই এই আনকোরা পেসার বানিয়ে ফেলেছেন আবির্ভাব মঞ্চ। দল ভরসা রাখছে। আস্থার প্রতিদানও দিচ্ছেন!

গতির ঝড় তোলা নরসিংদীর সম্ভাবনাময় এই পেসার সম্পর্কে জানতে যেতে হবে দুই বছর পেছনে। ফরিদপুর জেলা স্টেডিয়ামে ১৭ বছরের পেসারকে আবিষ্কার করেন বিসিবির টুর্নামেন্ট কমিটিতে অস্থায়ীভাবে কাজ করা আমির বাবু। মাদারীপুরের এই ক্রীড়া সংগঠকের উদ্যোগেই বদলায় হোসেনের ভাগ্য।

বিপিএলে খুলনা-রাজশাহী লড়াই যখন রোমাঞ্চ ছড়াচ্ছে, তখন মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে অজানা সেই গল্পটাই শেনালেন আমির বাবু, ‘ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সমন্বয়ক হিসেবে ফরিদপুরে যাই। সেখানে নরসিংদী জেলা দলের হয়ে খেলতে দেখি হোসেন আলীকে। আম্পায়াররা ওকে চাকিং বোলার হিসেবে চিহ্নিত করছিলেন। জানতে পারলাম টেপ টেনিসে খেলে। চাপ দিয়ে বল করার অভ্যাস। আমি ওকে কিছুদিন ট্রেনিং করালাম। তারপর থেকে আর টেপ টেনিস বল হাতে নেয়নি। নির্বাচক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশারকে অনুরোধ করি জাতীয় দলের নেটে দেখার জন্য। ওরা কথা রাখে। হাথুরুসিংহে, কোর্টনি ওয়ালশ ওর খুব প্রশংসা করেন।’

Reneta

সম্ভাবনার হাতছানি। দ্রুতই বিসিবির একাডেমি ভবনে থিতু হন হোসেন আলী। এবছর বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে অস্ট্রেলিয়া সফরেও যাওয়ার কথা ছিল। যেতে না পারায় আক্ষেপ ঝরল আমির বাবুর কণ্ঠে, ‘ছেলেটার দুর্ভাগ্য পাসপোর্টে জন্মতারিখ ও মায়ের নাম ভুল থাকায় ভিসা দেয়নি অস্ট্রেলিয়ান দূতাবাস। যেতে পারলে আরও এগিয়ে যেতে পারত।’

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড়, হোসেন আলী ও অন্য একজন, সবুজ জার্সিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ
ওয়ালশের সঙ্গে হোসেন

জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ তখনও স্বপ্নের অতীত! জেলা লিগ খেলে এভাবে উঠে আসার উদাহরণ যে খুব একটা নেই। অথচ সম্ভাবনার দুয়ার দ্রুতই খুলতে থাকল হোসেন আলীর। নজরে আসার পর সুযোগ মেলে জাতীয় দলের নেটেও। খেলে ফেলেছেন ১০টি প্রিমিয়ার লিগ ও ৪টি প্রথম শ্রেণির ম্যাচ।

জেলা লিগের একজন ক্রিকেটারকে হঠাৎ করে জাতীয় দলের নেটে পাঠানোর ইচ্ছে জাগল কেন? আমির বাবু পরিষ্কার করলেন কারণটা, ‘ওর বোলিং অ্যাকশন শ্রীলঙ্কার সুরাঙ্গা লাকমালের মতো। আমি একসময় জাতীয় দলের নেটে বল করেছি লিপু ভাই, বাদশা ভাই, রকিবুল ভাইদের। ভাবলাম যদি ন্যাশনাল নেট পর্যন্ত পাঠানো যায়, ভাল করে হয়তবা কারও না কারও চোখে পড়তেই পারে। যেহেতু শ্রীলঙ্কান কোচ আছে। উনাদের জানা হয়ত, লাকমালকে তো কাছ থেকেই দেখেছেন তারা। ডাকতেও পারে। তখন নরসিংদীর কোচ-ম্যানেজাররা হাসাহাসি করছিল আমার চেষ্টা দেখে। কিন্তু আমার বিশ্বাস ছিল, যদি ঠিক প্রক্রিয়ায় ও আগাতে পারে, বিসিবি ওকে রেখে দেবে।’

আমির বাবুর সঙ্গে যখন কথা হচ্ছিল, একটা কট অ্যান্ড বোল্ডের সুযোগ মিস করলেন হোসেন। টেলিভিশন পর্দায় সেটি দেখলেন আমিরও, হোসেনের পরের ডেলিভারিটায় চোখ রেখে জানালেন জহুরী চোখের বিশ্লেষণ, ‘ডেলিভারির সময় ওর মাথাটা বেশি বেঁকে যায়। এতে শেষ সময়ে চোখ সরে যায় টার্গেট থেকে। পরে ফলো-থ্রুতেও সমস্যা করে এটি। মাথা একদিকে বেশি ঝুঁকে পড়ায় চোখটাও সরে যায়। ওর এটা ঠিক করতে হবে।’

বিসিবির অধীনে নানা ধরনের কাজ করেন আমির বাবু। কখনও তরুণ প্রতিভা খুঁজে আনা, কখনও কোন টুর্নামেন্টের সমন্বয়ক। অসুস্থতার কারণে টানা কাজ করতে পারেন না। এবার লেগস্পিনার খোঁজার মিশনে নেমেছেন। জামালপুরে পেয়েছেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার একজন লেগিকে। তাকেও জাতীয় দলের নেটে এনে পরখ করানোর চেষ্টা আছেন ঝিনুক থেকে মুক্তো খুঁজে আনায় পারদর্শী এই জহুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসেম যেন পর্বতের মূষিক প্রসব না হয়

পরবর্তী

টাঙ্গাইলের ভূঞাপুরে পিইসি পরীক্ষায় অব্যবস্থাপনা, নানা অভিযোগ

পরবর্তী
প্রাথমিক শিক্ষা সমাপনী-বৃত্তির ফল-বৃত্তি

টাঙ্গাইলের ভূঞাপুরে পিইসি পরীক্ষায় অব্যবস্থাপনা, নানা অভিযোগ

ক্রিকেট খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে, আনন্দে ভাসছে দলটি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদের অনুপ্রেরণায় ‘ফিনিশার’ আরিফুল

সর্বশেষ

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT