চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই হামলায় সংশ্লিষ্ট থাকা পাকিস্তানি জামাত-উদ-দাওয়ার নতুন দল গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A

২০০৮ সালের ভারতের মুম্বাই হামলার সংশ্লিষ্ট থাকা পাকিস্তানি দাতব্য গ্রুপ জামাত-উদ-দাওয়া (জেইউডি) এবার পাকিস্তানের মূলধারা রাজনীতিতে ফিরতে ‘মিলি মুসলিম লীগ’ নামে নতুন দল গঠন করেছে। পাকিস্তানের ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে তারা নতুন এই দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জামাত-উদ-দাওয়ার সিনিয়র নেতা সাইফুল্লাহ খালিদ।

সোমবার পাকিস্তানের প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ দলটি আত্মপ্রকাশ করলো।

‘মিলি মুসলিম লীগ’ দলটির পিছনে শক্তি হিসাবে কাজ করবে ২০০৮ সালের ভারতের মুম্বাই হামলার মাস্টারমাইন্ড জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ। সিনিয়র এ নেতা বলেন, পাকিস্তানের ২০১৮ সালের নির্বাচনে নতুন এই দলটি স্বতন্ত্র দল হিসেবে নির্বাচনে অংশ নিবে। তবে নতুন গঠিত এই দলটি ১৯৭৩ সালের পাকিস্তানের সংবিধান এবং কায়েদা অাজম ও আল্লামা ইকবালের আদর্শ বাস্তবায়ানে কাজ করে যাবে বলে জানানো হয় ।

২০০৮ সালে মুম্বাইতে সেই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। দিল্লি ও ওয়াশিংটন হাফিজকে সেই হামলার মাস্টারমাইন্ড বলে দাবি করে। যুক্তরাষ্ট্র তার মাথার জন্য ১০ মিলিয়ন ইউএস ডলার পুরস্কার ঘোষণা করে। তবে বরাবরই মুম্বাই হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে সাঈদ।

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়িবা (এলইটি) এবং পাকিস্তানি দাতব্য গ্রুপ জামাত-উদ-দাওয়ার (জেইউডি) প্রধান হাফিজকে লাহোরের কাদিসিয়া মসজিদে গৃহবন্দি করে  রাখে পাকিস্তান। এলইটিকে আড়াল করার জন্যই জেইউডিকে ব্যবহার করা হয় বলে ভারত ও যুক্তরাষ্ট্রের দাবি।

২৬/১১-এর মুম্বাই হামলায় সন্দেহভাজন অন্যতম এই পরিকল্পনাকারীকে বহু দিন ধরেই নিজেদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে ভারত।

Reneta

আন্তর্জাতিক মহলের হুমকি উপেক্ষা করে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে প্রকাশ্যে মিছিল করতে দেখা গিয়েছিল সাঈদকে।পরে মুম্বাই হামলার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে হাফিজ সাঈদকে গৃহবন্দী করে রেখেছে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাত-উদ-দাওয়ামুম্বাই হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT