চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই পুলিশে আর ভরসা নেই, সুশান্তর পরিবারের সাফ উত্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর দুই মাস পূর্ণ হয়েছে ১৪ আগস্ট। তারপরেও এখন পর্যন্ত কোন ভাবে উদঘাটন করা যায়নি তার মৃত্যুর আসল কারণ।

ফলে সুশান্তের পরিবার বিষয়টির জন্য দায়ী করছেন মুম্বাই পুলিশকে। এমনকি এবিষয়ে সুশান্তের বাবা কে কে সিং মুম্বাই পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন সুপ্রিম কোর্টে।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, মুম্বাই পুলিশের প্রতি আমাদের আর ভরসা নেই। যেখানে এফআইআর দায়ের হওয়ার পরপরই তদন্ত শুরু করে বিহার পুলিশ এই মামলায় ১০ জনকে জেরা করে ফেলেছে, সেখানে মুম্বাই পুলিশ এখনো এফআইআর ই দায়ের করেনি। এছাড়াও তিনি আরো যোগ করেছেন যে, বিহার সরকারের পাটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের করা এফআইআর তদন্তের সম্পূর্ণ এখতিয়ার রয়েছে।

এদিকে বিহার পুলিশের তরফ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে, বিহার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিনয় তিওয়ারিকে তদন্তের জন্য গত ২ আগস্ট মুম্বাইতে পাঠানো হয়েছিল। তবে কোয়ারেন্টাইনের নামে তাকে সেখানে আটক করে রাখা হয়েছিল।

পাশাপাশি সুশান্তের মামলার তদন্তে বিহার পুলিশের ৪ সদস্যের দলকেও তদন্ত করতে দেওয়া হয়নি। সেই সাথে সিবিআই কেও তাদের তদন্তে যথাযথ সহায়তা না করার অভিযোগ উঠেছে মুম্বাই পুলিশের বিরুদ্ধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবারমুম্বাই পুলিশসুশান্তসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT