বিনোদন

মুম্বাই চলচ্চিত্র উৎসবের বিচারক তারেক আহমেদ

বাংলাদেশি চলচ্চিত্র বিশ্লেষক তারেক আহমেদ মুম্বাই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাই চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে উপস্থিত বাংলাদেশের চলচ্চিত্র বিশ্লেষক তারেক আহমেদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৭তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের প্রতিযোগিতা বিভাগের বিচারক নির্বাচিত হয়েছেন ঢাকা ডকল্যাব পরিচালক এবং লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ এর উৎসব পরিচালক তারেক আহমেদ।

১৯৯০ সাল থেকে দক্ষিণ এশিয়ার স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রের এই চলচ্চিত্র উৎসবটি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফিল্ম ডিভিশন দ্বারা আয়োজিত হয়।

২৯ মে থেকে শুরু হবে এই উৎসব, চলবে ৪ জুন পর্যন্ত। মর্যাদাপূর্ণ দ্বিবার্ষিক এই উৎসবে এই প্রথমবারের মতো একজন বাংলাদেশী চলচ্চিত্র ব্যক্তিত্বকে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবারের উৎসবে থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ নির্বাচন করা হয়েছে। এবং সে আয়োজনে ১১টি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এর মধ্যে তিনটি বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র চলচ্চিত্র – অমিতাভ রেজা চৌধুরীর “সাইলেন্স”, সুবর্ণ সেঁজুতি তুষীর “রিপলস” এবং আবু শাহেদ ইমনের “আড়াই মন স্বপ্ন”। রয়েছে আটটি প্রামাণ্যচিত্র – শবনম ফিরদৌসির ‘বোর্ন টুগেদার’, দিলারা বেগম জলির ‘জোথরলীনা’, হুমাইরা বিলকিসের ‘স্মৃতির বাগান’, রতন পালের ‘দোজাহান’, মকবুল চৌধুরীর ‘নট আ পেনি নট আ গান, সুমন দেলোয়ার ‘জোয়াল’, (নৌ-কমান্ডো), মফিদুল হকের ‘কান পেট রই’ (সাউন্ড অফ সাইলেন্স) এবং পিপলু আর খানের “হাসিনা: অ্যা ডটারস টেল” প্রদর্শিত হবে।

তারেক আহমেদ গত বছর বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মের ‘ডকস ইন প্রগ্রেস’ বিভাগে এবং অস্ট্রেলিয়ার ননফিকশন কন্টেন্টের জন্য প্রধান ইভেন্ট AIDC এ বাংলাদেশ থেকে প্রথমবারের ‘ডিসিশন মেকার’ হিসেবে মনোনীত হয়েছিলেন।

বিষয়:ফিল্ম ফেস্ট সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…