চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ের কাছে এমন ম্যাচটাও হারল দিল্লি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ পূর্বাহ্ন ২৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
ম্যাচ সেরা মিচেল ম্যাকক্লেনেঘানের উল্লাস

ম্যাচ সেরা মিচেল ম্যাকক্লেনেঘানের উল্লাস

গত চার বছরে একবারও না। কোন দল ওয়াংখেড়েতে ১৫০-এর কম রান করে গত চার বছরে জিততে পারেনি। সবমিলিয়ে দেড়শর নিচে রান করে এই মাঠে চারবারের বেশি জিততে পারেনি দলগুলো। সেখানেই কিনা ইন্ডিয়ান্সদের দেওয়া ১৪৩ তাড়া করতে নেমে ১৪ রানে হেরে বসল দিল্লি।

ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪২ রান তোলে। সর্বোচ্চ ইনিংসটি আসে জস বাটলারের থেকে। ৩ চার ও ২ ছয়ে ১৮ বলের ইনিংস ইংলিশ তারকার।

বাকিদের মধ্যে বলার মত রান কাইরন পোলার্ডের ২৬, হার্দিক পান্ডিয়ার ২৪ আর ক্রুনাল পান্ডিয়ার ১৭।

বল হাতে দিল্লির দুই সফল অমিত মিশ্র ১৮ রানে এবং প্যাট কামিন্স ২০ রানে ২টি করে উইকেট নিয়েছেন।

পরে ইনিংসের শুরুটা দিল্লির জন্য নিদারুণ বিবব্রতকর! ৯, ০, ৫, ৬, ০, ০! এগুলো দিল্লির কোন ব্যাটসম্যানের ফোন নাম্বারের ডিজিট নয়; দলটির প্রথম ছয় ব্যাটসম্যানের নামের পাশে থাকা এই ম্যাচের রান! এক সময় ২৪ রানেই ৬ উইকেট নেই ডেয়ারডেভিলসদের।

এরপর আবার ঘুরে দাঁড়ানোর গল্প। কাগিসো রাবাদা ও ক্রিস মরিস মিলে ৯১ রান যোগ করেন। তাতে ম্যাড়ম্যাড়ে ম্যাচটি জমিয়ে তুলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না সেটি। ৭ উইকেটে কেবল ১২৮ পর্যন্তই যেতে পেরেছে দিল্লি। রাবাদা ৪ চার ও ১ ছয়ে ৩৯ বলে ৪৪ রানে ফিরেছেন। ৫ চার ও ১ ছয়ে ৪১ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন মরিস।

Reneta

ম্যাচ সেরা মুম্বাইয়ের মিচেল ম্যাকক্লেনেঘান। ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন। শুরুর চার উইকেটের তিনটিই এই নিউজিল্যান্ডারের, বাকিটা রান আউট। পরে যাতে হাত লাগিয়েছেন জাসপ্রিত বুমরা ২ উইকেট নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা

এপ্রিল ১০, ২০২৬

৭ বছরেও কার্যকর হয়নি নুসরাত হত্যা মামলার রায়

এপ্রিল ১০, ২০২৬

কৃষকদল নেতার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে নারীকে তালাক দিলেন স্বামী

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT