চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইতে হচ্ছে না আইপিএলের ফাইনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ০১, মে ২০১৬
স্পোর্টস
A A

মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের নতুন হোম ভেন্যু হিসেবে বিশাখাপত্তমের ভিজাগকে বেছে নিয়েছে ২০১৬ আইপিএল আয়োজক কর্তৃপক্ষ।

পহেলা মে’র পর থেকে মুম্বাই ও পুনের সব হোম ম্যাচ এই মাঠেই অনুষ্ঠিত হবে। এছাড়াও ফাইনালের ভেন্যু মুম্বাই থেকে পরিবর্তন করে বেঙ্গালুরুতে সরিয়ে নেয়া হয়েছে।

আইপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং শেষে এ তথ্য নিশ্চিত করছেন আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা।

Banglabid

গভর্নিং কাউন্সিল আরও নিশ্চিত করেছে এবারের আসরের ফাইনাল ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি দিল্লীর ফিরোজ শাহ কোটলা মাঠে অনুষ্ঠিত হবে।

প্রচণ্ড খরার কথা বিবেচনা করে বোম্বে হাইকোর্ট নির্দেশ দেয় ৩০ এপ্রিলের পরে মহারাষ্ট্রের সবগুলো ম্যাচ অন্যত্র সরিয়ে নিতে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনটি ভেন্যু মুম্বাই, পুনে নাগপুরে এবার ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। হাইকোর্টের ওই নির্দেশের পরপরই বিসিসিআই আগামী ২৯ মে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালসহ সবগুলো ম্যাচ বিকল্প ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেয়।

কিংস ইলেভেন পাঞ্জাবের তিনটি হোম ম্যাচ নাগপুরে অনুষ্ঠিত হবার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী সেগুলো এখন মোহালিতে অনুষ্ঠিত হবে।

Reneta

এ অনুযায়ী, আগামী ২৪ মে প্রথম কোয়ালিফায়ার ব্যাঙ্গালুরুতে, ২৫ ও ২৭ মে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার দিল্লীতে ও ২৯ মে ফাইনাল ম্যাচটি এম চিন্নস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুইমিংপুলে মুস্তাফিজের দুষ্টুমি (ভিডিও)

পরবর্তী

কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ আগুন

পরবর্তী

কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ আগুন

লেস্টারের অপেক্ষা দীর্ঘ করল ম্যানইউ

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT