চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল-লিটনরা নামতেই ব্যাটিং ‘কঠিন’ হয়ে গেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দেড়দিন ধরে যেখানে সাবলীলভাবে রান তুলে পাঁচশ পেরিয়ে ইনিংস ঘোষণা করল নিউজিল্যান্ড, সেই ক্রাইস্টচার্চের ২২ গজে মুমিনুল-লিটনরা নামতেই ব্যাটিং করা খুব ‘কঠিন’ কাজ হয়ে গেল! ২৭ রানে টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারিয়েছে ধুঁকছে বাংলাদেশ।

হ্যাগলি ওভালে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। শূন্য রানে ফেরেন অভিষিক্ত নাঈম শেখ। পরে চার রানের ব্যবধানে টপঅর্ডারের আরও তিন ব্যাটারকে তুলে নেন কিউইরা। তোপ দেগে চলেন দুই পেসার বোল্ট-সাউদি।

চা বিরতির আগে নিজেদের প্রথম ইনিংসের মাত্র ১১ ওভারে টাইগাররা হারায় ৪ উইকেট, তুলতে পেরেছে ২৭ রান। বিরতি থেকে ফিরেই লিটন দাস সাজঘরে হাঁটা দিলে একই রানে অর্ধেক ব্যাটার ড্রেসিংরুমের চেয়ার গরম করা নিশ্চিত করেন বাংলাদেশের!

ইনিংসের গোড়াপত্তন করতে আসা নাঈম ও সাদমান ইসলাম অবিচ্ছিন্ন থাকতে পারেন দলীয় ৭ রান পর্যন্ত। অভিষেক টেস্ট রানের খাতাই খুলতে পারলেন না বাঁহাতি ব্যাটার।

সাদমান ৭ রান করেছেন। তাকে ল্যাথামের ক্যাচ বানানোর পর নাজমুল হোসেন শান্তকেও (৪) ফেরান বোল্ট। অভিজ্ঞ কিউই পেসার সাউদি অধিনায়ক মুমিনুলকে খুলতে দেননি রানের খাতা।

ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে রানপাহাড়ে চেপে ৬ উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। তারা এখনও ৪৯১ রানে এগিয়ে।

Reneta

সকালে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে ল্যাথাম থেমেছেন ২৫২ রানে। ৫৫২ মিনিট ধরে খেলা ৩৭৩ বলের ইনিংস, ৩৪ চার ও ২ ছক্কায় সাজানো। মুমিনুলের বলে ইয়াসির নেন ক্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ২৬৪ রানের ইনিংসটি হয়ে থাকল বাঁহাতি কিউইয়ের টেস্ট সর্বোচ্চ সংগ্রহ।

হ্যাগলি ওভালে আগেরদিনের ১ উইকেটে ৩৪৯ রানের সাথে ৭৪ যোগ করে সোমবার ৫ উইকেটে ৪২৩ নিয়ে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনের মাঝামাঝিতে এসে বাংলাদেশকে ব্যাটিংয়ে ডাকে কিউইরা।

সকালের প্রথম বলে ইবাদতকে চার মেরে তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। মিরাজের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন। ১৬৬ বলে ১২ চারে ১০৯ রান করে যান। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১২২।

দ্বিতীয় উইকেট জুটিতে নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ২২৪ রানের জুটি গড়েছেন ল্যাথাম ও কনওয়ে। ২০১৪ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনের ২৯৭ রানের জুটির রেকর্ড এখনো অক্ষত। ১৯৮৭ সালে ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার সঙ্গে জন রাইট এবং এন্ড্রু জোন্স দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছিলেন ২৪১ রান, যেটি দুইয়ে।

ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকা রস টেলরের উইকেট তুলে নেন ইবাদত। ক্রাইস্টচার্চ হয়ে রইল তার স্যালুটের সাক্ষী। মুহূর্তটি অন্য কারণে স্মরণীয় হয়ে থাকবে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাট করতে নামা না লাগলে টেস্টে নিজের সর্বশেষ ইনিংসটি খেলে ফেললেন টেলর।

৩৯ বলে ৪ চারে ২৮ রান করে থামেন টেলর। রানের খাতা খোলার আগেই ফিরতে হয়েছে হেনরি নিকোলসকে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ড্যারিল মিচেল। ইনিংস ঘোষণার সময় টম ব্লান্ডেল ৬০ বলে ৫৭ ও কাইল জেমিসন ৪ রানে অপরাজিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাইস্টচার্চনাঈমমুমিনুললিড স্পোর্টসল্যাথামশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬

নিউ ইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬

বরিশালে ব্যবসায়ীকে মারধর ও চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের সিসিটিভি ফুটেজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT