চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল কথা দিলেন ‘কেউ ১০০, ২২০ বা ৩০০ করবেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে খারাপ সময়ের চক্করে পড়েছে বাংলাদেশ। ব্যক্তিগত তো বটেই, দলীয় ভাবেও শেষ কয়েক টেস্টে ৩০০ করতে পারেনি মুমিনুল হকের দল। একটা জয় পেলেই সব বদলে যাবে বলে মনে করেন টাইগারদের টেস্ট অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষেই সেই জয়টা খুব করে চাইছেন তিনি। সঙ্গে কথা দিয়ে রাখলেন, ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলারও।

ভারতের মাটিতে দুই টেস্টেই বিধ্বস্ত, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার, এমন বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শনিবার সকাল ৯.৩০ মিনিটে।

ম্যাচের আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলতে এসে শনিবারের ম্যাচটা নিয়ে যতটা না বলতে হল মুমিনুলকে, বেশি বলতে হল সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে বাংলাদেশের যাচ্ছেতাই পারফরম্যান্স নিয়েই। ২০১৯ সালে আফগানিস্তানের কাছে হারতে হয়েছে, ভারত-পাকিস্তানে প্রতিটি ম্যাচে দল হেরেছে ইনিংস ব্যবধানে। দলের অভিজ্ঞ ব্যাটসম্যানরাও ধুঁকছেন কম-বেশি।

ধুঁকছেন বললেও আসল পরিস্থিতিকে খাটো করে দেখানো হয়! শেষ তিন টেস্টের একটিতেও সেঞ্চুরি পাননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। দল যে আসলে এলোমেলো সময় পার করছে সেটা মানছেন মুমিনুল।

‘সত্যি বলতে গেলে আমার কাছে মনে হয় এতগুলো ইনিংসে একটা ১০০ না থাকা মানে আপনি নিচের দিকেই আছেন। আমার কাছে মনে হয়, দেখেন মানুষের মাঝে মাঝে একটু খারাপ সময় যায়। দল হিসেবে আমরাও হয়তো খারাপ সময় পার করছি। আমরা এটা কাটিয়ে ওঠার জন্য কাজ করছি।’

খুব শীঘ্রই খারাপ সময় পার করে বাংলাদেশের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলবেন বলে আশা দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘খুব শীঘ্রই কথা দিচ্ছি, আচ্ছা কথাই দিয়ে দিলাম। পুরো দলের কথাই বলছি, শুধু আমার কথা বলছি না। সংবাদ সম্মেলনে আমি আমার কথা বলি না, দলের কথাই বলি। আমাদের টিমের কেউ ১০০, ২২০ বা ৩০০ করবে কথা দিলাম। যেকেউই হোক, বড় ইনিংস খেলবে।’

Reneta

ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দায় দিয়েছিলেন মুমিনুল। অধিনায়কত্বের তিন ম্যাচেই গো হারা হারের পর আস্তে আস্তে নেতৃত্বের পাশাপাশি সংবাদ সম্মেলনেও ছন্দে ফিরছেন বলে জানালেন

‘প্রথম প্রথম আমি এসব জায়গায় (প্রেস) একটু অস্বস্তিতে ছিলাম, পাকিস্তানে খানিকটা সহজ ছিল। এখন অনেক ভালো। পরিবেশ বলেন বা অন্যকিছু, আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক। আর জিনিসটা অনেকবেশি উপভোগ করছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলমুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT