চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলের সেঞ্চুরিতে চট্টগ্রামের সহজ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে স্বস্তির এক সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হক। জাতীয় লিগে টায়ার-২’র ম্যাচে তার অপরাজিত ১১১ রানে ভর করে ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম।

লক্ষ্য তাড়ায় আগেরদিন সুবিধাজনক অবস্থানে ছিল চট্টগ্রাম। ২ উইকেট হারিয়ে ১১৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে দলটি। ম্যাচ জিততে চতুর্থ দিনে ৮ উইকেট নিয়ে ৮৯ রান করতে হতো। তাসামুল হককে নিয়ে মুমিনুল সেটি নির্বিঘ্নে করে ফেলেন।

১১০ বলে ১৩টি চার একটি ছয়ে ৮৯ রানে অপরাজিত থাকেন তাসামুল। ১১৫ বলে ১১ চার দুই ছয়ে নিজের ইনিংস সাজান টেস্ট দলের নিয়মিত সদস্য মুমিনুল। প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন।

এর আগে ঢাকার প্রথম ইনিংসে ২৮৮ রানের জবাবে তৃতীয় দিনে ২৩৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। ৫০ রানের লিড পেয়েও সেটিকে খুববেশি বড় করতে পারেনি ঢাকা। চট্টগ্রামের বোলারদের তোপে ১৫১ রানে অলআউট হয়ে প্রতিপক্ষকে ২০২ রানের লক্ষ্য দেয় নাদিফ চৌধুরীর দল।

প্রথম ইনিংসে ৮ উইকেট নেয়া চট্টগ্রামের স্পিনার নাঈম হাসান দ্বিতীয় ইনিংসে পান ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ১১ উইকেট।

সিলেট-ঢাকা মেট্রো
টায়ার-২’র অন্য ম্যাচে ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে ৩ রানের নাটকীয় জয় পেয়েছে সিলেট বিভাগ।

Reneta

ম্যাচ জিততে চতুর্থ দিনে ৯ উইকেটে ১৬৯ রান করতে হতো ঢাকাকে। সতীর্থদের যাওয়া-আসার মাঝে উইকেটরক্ষক জাবিদ হোসাইন ছোট একটা লড়াই চালিয়েও দলকে জেতাতে ব্যর্থ হন। ৬৮ বল খেলে তিনি অপরাজিত থাকেন ২৮ রানে।

এর আগে সিলেট তাদের প্রথম ইনিংসে ৩১২ রান তোলে। জবাবে মেট্রো ৩০০ পর্যন্ত যায়। সিলেট দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অলআউট হলে তাদের লিড হয় ১৯৬। ঢাকা শেষ দিন ১৯৩ রানে গুটিয়ে যায়।

দুই ইনিংসে ৫টি করে মোট ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সিলেটের খালেদ আহমেদ।

রংপুর-বরিশাল
টায়ার-১’র ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে রংপুর বিভাগ ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে। রবিউল হক এবং শুভাশিস রায় দারুণ বল করে দলের জয়ে অবদান রাখেন।

রংপুর প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হওয়ার পর বরিশালও প্রথম ইনিংসে ১৪৭ করে। বরিশালের সোহাগ গাজী প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন।

জবাবে রংপুরের শুভাশিসও প্রথম ইনিংসে ৫ উইকেট পান। রবিউল এই ইনিংসে নেন ২ উইকেট।

দ্বিতীয় ইনিংসে রংপুর ২২৯ রান তোলে। বরিশাল গুটিয়ে যায় ২২৪ রানে। দ্বিতীয় ইনিংসে রবিউল নেন ৪ উইকেট। শুভাশিস ফেরান দুইজনকে।

খুলনা-রাজশাহী
টায়ার-১’র আরেক ম্যাচে প্রথম তিনদিনে খেলা হয়েছিল দুই ইনিংস। আর সেই ম্যাচের বাকি দুই ইনিংস হল শেষদিনে! যেখানে খুলনাকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী।

খুলনা প্রথম ইনিংসে করেছিল ৩০৯ রান। ৯ উইকেটে ৪১৮ রানে তৃতীয় দিন শেষ করা রাজশাহী শেষ দিনে প্রথম ইনিংসে যোগ করে আরও ১৩ রান। তাতে লিড দাঁড়ায় ১২২ রানের।

জবাবে রাজশাহী বোলারদের তোপে দ্বিতীয় ইনিংসে ১৫৮ রানে অলআউট হয় খুলনা। শেষ পর্যন্ত রাজশাহীর সামনে টার্গেট দাঁড়ায় ৩৭। মিজানুর রহমান ও সাব্বির রহমানের উইকেট হারিয়ে হেসে খেলেই লক্ষ্যে পৌঁছায় রাজশাহী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় লিগ-২০১৮মুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT