দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট আস্থার সঙ্কট পুনরুদ্ধার করতে চায় যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে সফররত মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, গত দুই দিন ধরে সেই চেষ্টা করছেন তিনি। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক আর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে লু বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই দেশের মধ্যে টেনশন তৈরি হয়েছিলো। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশও সম্পর্কের উন্নয়ন চায়।








