চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলের চ্যালেঞ্জটা নিজের সঙ্গেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

পর্যাপ্ত সুযোগের আগেই ওয়ানডে দলে উপেক্ষিত, কিন্তু টেস্ট দলে অবধারিত! মুমিনুল ইসলামের ক্যারিয়ারটা এভাবেই এগোচ্ছিল। সেখানেও ছেদ পড়ল গত শ্রীলঙ্কা সফরে, বাংলাদেশের শততম টেস্টে বসিয়ে দেওয়া হল তাকে। তাহলে কী মুমিনুল আর টেস্টেও অপরিহার্য নন? বাঁহাতি এই ব্যাটসম্যান আপাতত ওসব নিয়ে ভাবছেন না, নিজেকে প্রস্তুত রাখছেন যেকোনো পরিস্থিতির জন্য। বাকিটা ছেড়ে দিচ্ছেন নির্বাচক-ম্যানেজমেন্টের উপর।

সোমবার বিসিবিতে সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন মুমিনুল। সেখানে তাকে উত্তর দিতে হল টেস্ট দলে থাকা না থাকা নিয়েও, ‘আমি ওভাবে চিন্তা করিনি। অনুশীলন করছি। অনুশীলনের পাশাপাশি যেসব কাজ করা দরকার করছি। খেলবো কী খেলবো না, সেটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। একটি অনুশীলন ম্যাচ আছে, আমি বরং সেখানে ভাল খেলতে চেষ্টা করতে পারি।’

গলেতে নিজের খেলা শেষ টেস্টের দুই ইনিংসেই অফস্পিনে আউট হয়েছিলেন মুমিনুল। আবারও মাঠে নামার আগে অফস্পিনের বিপক্ষে নিজেকে বিশেষভাবে প্রস্তুত করছেন কিনা এমন প্রশ্নে সোজা ব্যাটেই খেললেন এই বাঁহাতি, ‘আলাদা কোনও কাজ করিনি। ওভাবে চিন্তা করলে তো ব্লাইন্ড হয়ে যেতে হবে। তবে যেসব ভুল আছে, কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’

চট্টগ্রামে অনুশীলন ম্যাচে শেষ ইনিংসে ৭৩ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছেন। তবে সেটাকে বড় করতে না পারার আফসোস আছে মুমিনুলের। বুঝতে পারছেন ওরকম পরিস্থিতিতে আউট না হওয়াটা দলের জন্য ভাল। সামনে সেই ভালোর জায়গাটায় ভিন্ন রকম কিছুই করতে চান।

সেটা করতে পারলে ভাল। ওপরের দিকে মুমিনুলের কাছ লম্বা একটা ইনিংস সবসময়ই দলের প্রত্যাশাতে থাকে। সেটার জন্য প্রস্তুতও হচ্ছেন। প্রস্তুতির ফলটা পারফরম্যান্সে অনূদিত করার জন্য প্রতিপক্ষ বা পিচকেও অন্তরায় মনে করছেন না মুমিনুল।

অস্ট্রেলিয়া সিরিজের পিচ কেমন হবে, স্পিন না পেস, সে সম্পর্কে এখনো কোনও ধারনা পাননি মুমিনুল। সেটা যেমনই হোক, সেরাটা দিয়ে চ্যালেঞ্জটা নিতে চান এই টপঅর্ডার ব্যাটসম্যান, ‘উইকেট নিয়ে আমি এখনো কোনও বার্তা পাইনি। জানি না উইকেট স্পিন নাকি ফ্ল্যাট হবে। আমার নিজের উপর চ্যালেঞ্জ নিতে হবে। উইকেট যেমনই হোক, নিজের ও দলের জন্য ভাল খেলতে হবে।’

Reneta

চ্যালেঞ্জটা অস্ট্রেলিয়ার পেস বোলিং সামলানোরও। সেজন্য নেটে পুরানো-নতুন দুরকম বলেই ব্যাটিং করছেন। প্রথমবারের মত অজিদের বিপক্ষে খেলবেন, সেটি নিয়ে বাড়তি কোনও রোমাঞ্চ কাজ করছে না মুমিনুলের। অন্য আট-দশটা ম্যাচের মতই দেখতে চান আসন্ন সিরিজের লড়াইকে। ভাবছেন না নিজের ব্যাটিং অর্ডার নিয়েও। দল যেখানে যেভাবে চাইবে, মুমিনুল প্রস্তুত চ্যালেঞ্জটা নিতে।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT