চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলদের হোয়াইটওয়াশ করে থামল উইন্ডিজ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৪৮ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রামে জিততে জিততে হার। মিরপুরে জয়ের আশা জাগিয়ে হার। সেরা দল না এনেও বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ (২-০) করল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের কাছে স্বাগতিকরা হেরেছে ১৭ রানে।

২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের পড়ন্ত বিকেলে দুইশ পেরিয়ে গুটিয়ে যায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ-৪০৯ ও ১১৭, বাংলাদেশ-২৯৬ ও ২১৩

টেস্টে আট বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০তে সিরিজ হেরেছিলেন মুশফিক-মুমিনুলরা। চট্টগ্রামের পর মিরপুরেও একই বাংলাদেশ। উইন্ডিজ আগ্রাসনে অসহায় আত্মসমর্পণ মুমিনুল হকের দলের।

শেষ বিকেলে রোমাঞ্চকর লড়াই চালিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাটে হারের ব্যবধান কমায় বাংলাদেশ। ১৮৮ রানে নবম উইকেট হারানো দলকে ২১৩তে নিয়ে যান মিরাজ। আবু জায়েদ রাহির সঙ্গে দশম উইকেট জুটিতে আসে ২৫ রান।

৫৬ বলে ৩১ রান করা মিরাজকে আউট করে বাংলাদেশ ইনিংসে শেষ পেরেকটি টোকেন জোমেল ওয়ারিকেন। এ বাঁহাতি স্পিনার নিয়েছেন তিন উইকেট। উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের শিকারও তিন উইকেট।

Reneta

একাই চার উইকেট নিয়েছেন অফস্পিনার রাকিম কর্নওয়াল। প্রথম ইনিংসে তিনি পেয়েছিলেন ৫ উইকেট। ম্যাচে তার শিকার ৯ উইকেট।

বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তামিম ইকবাল পেয়েছেন ফিফটি। তৃতীয় সর্বোচ্চ ২৬ রান আসে অধিনায়ক মুমিনুলের ব্যাটে।

বাংলাদেশ ইনিংসের শুরুটা খারাপ ছিল না। ওপেনিং জুটিতে আসে ৫৯ রান। ওয়ানডে মেজাজে খেলে ৪৪ বলে ৫০ রান করে যান তামিম। তার ইনিংসে ছিল ৯টি চার।

সৌম্য সরকার ১৩ রান করে ফিরে যান সাজঘরে। দলীয় ৫৯ রানে ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে রাকিম কর্নওয়ালের হাতে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার।

তামিমও উইকেট দেন উইন্ডিজ অধিনায়ককে। দুই ওপেনারের বিদায়ের পর ধুঁকেছে মিডলঅর্ডার।

প্রথম ইনিংসে ৪০৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় ২৯৬ রানে। তাতে সফরকারীরা প্রথম ইনিংসে পেয়ে যায় ১১৩ রানে লিড। তবে দ্বিতীয় ইনিংসে উইন্ডিজকে ১১৭ রানের বেশি করতে দেননি বোলাররা।

চতুর্থ দিনের দুই সেশন ও পঞ্চম দিন হাতে রেখে খেলতে নামা বাংলাদেশের জন্য ২৩১ রান তাড়া করে জয় অসম্ভব ছিল না। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সব এলোমেলো। বসন্ত ও ভালোবাসার দিনে হতাশা ছাড়া আর কিছুই উপহার দিতে পারল না বাংলাদেশের ক্রিকেটাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমমিরপুর টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT