চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলকে নিয়ে ‘শীতল যুদ্ধ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

‘আপনি এভাবে বললেই তো হবে না, আমরা অনেক চিন্তাভাবনা করে দল সাজাই।’ মুমিনুল সংক্রান্ত এক প্রশ্নে সংবাদ সম্মেলনে এভাবে কথা বলতে শোনা যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। সাংবাদিকদের দিক থেকে বারবার উড়ে আসা বাউন্সারগুলো সচেতনভাবে ছেড়ে দিতে পারলেও কয়েকবার বিব্রত হন নির্বাচক কর্তা।

মুমিনুল কেন প্রথম টেস্টের দলে নেই? এই প্রশ্ন ঘিরেই সংবাদ সম্মেলন কক্ষ প্রায় পুরোটা সময় সরগম ছিল। নির্বাচকদের পক্ষ থেকে যেটা বলা হল তাতে বারবার দুটি শব্দ উচ্চারিত হল, ‘সামগ্রিক পারফর্ম্যান্স।’ তবে সেই সামগ্রিক পারফর্ম্যান্সটা কী, সেটা ঠিক বোঝা গেল না।

‘মুমিনুল শেষ জানুয়ারি থেকে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত ৬ ইনিংসে মাত্র একটি ফিফটি করেছেন,  তাকে বাদ দেয়া হয়েছে মূলত সামগ্রিক পারফর্ম্যান্সের কারণে।’ বলছিলেন নান্নু।

ছয় ইনিংসে এক ফিফটি, তথ্যটা মিথ্যে নয়। তবে অন্য একটা দিকও আছে। বাংলাদেশে এ যাবতকালে যত টেস্ট ক্রিকেটার এসেছেন, তাদের ভেতর মুমিনুল অন্যতম সেরা। ঘরের মাঠে তার গড় ৬০’র কাছাকাছি।  অথচ সেই তিনি দেশের মাটিতে এমন একটা সিরিজে দলে নেই!

তিন নম্বর পজিশনে মুমিনুলের জুড়ি মেলা ভার। কিন্তু প্রধান নির্বাচকের কণ্ঠে ভিন্ন সুর, ‘তিন নম্বরে আমরা সৌম্য অথবা ইমরুলকে তার চেয়ে এগিয়ে রাখছি।’

Reneta

মুমিনুল সংক্রান্ত গরম গরম সব প্রশ্নে এক সময় নান্নু বলতে বাধ্য হলেন, ‘তাকে হয়তো প্রথম টেস্টে রাখা হয়নি। দ্বিতীয় টেস্ট কিংবা দক্ষিণ আফ্রিকা সিরিজে ডাকা হতে পারে।’

এ কথায় আলোচনা থামবে কি না, সেটা পরের প্রশ্ন। যে ছেলেটি বাংলাদেশের ব্রাডম্যান বলে পরিচিত, যে ছেলেটি শুধু টেস্ট খেলবেন বলেই সারা বছর অনুশীলন করে যান, যে ছেলেটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের ম্যাচেও ৭২ রান করেছিলেন, সেই ছেলেটি বাদ পড়ায় ক্রিকেটাঙ্গন আরও কয়েকদিন উত্তপ্ত থাকবে সেটা নিশ্চিত করে বলা যায়।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৌকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে নতুন মার্কিন হামলা, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে সতর্কতা জারি

জুলাই ১২, ২০২৬
প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

জুলাই ১২, ২০২৬

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT