চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভটিজিংয়ের সালিশকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২১
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ইভটিজিংকে কেন্দ্র করে বিচার সালিশ করায় ২ জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপ।

নিহতরা হলেন- উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো. ইমন পাঠান(২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো: সাকিব হোসেন(১৯)। এঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় সদ্য পৌর নির্বাচনে অংশগ্রহণকারী কমিশনার প্রার্থী আওলাদ হোসেন মিন্টু(৪৭)কে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, প্রথমে ইভটিজিং এর একটি ঘটনা নিয়ে রাত ১০টার দিকে বিচার সালিশ শুরু হয়। তবে তা মিথ্যা প্রমাণিত হলে স্থানীয় দুই কিশোর গ্যাং গ্রুপের নেতা সৌরভ ও সাকিবের মধ্যে হাতাহাতি শুরু হয়।  রাত সাড়ে ১১টার দিকে উত্তর ইসলামপুর কালভার্টের কাছে সৌরভ গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমন সাকিব গ্রপের উপর হামলা চালায়। এসময় প্রকাশ্যে এলোপাথারি কুপিয়ে ঘটনাস্থলেই ইমনকে হত্যা করে তারা।  আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কী নিয়ে জোড়া খুনের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এসব কিশোর গ্যাং কাদের শেল্টারে চলতো তাও খতিয়ে দেখা হবে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন আটক করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরুণমুন্সীগঞ্জহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT