চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ২৩, মে ২০২২
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি: মুন্সীগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মধ্যে সংঘর্ষের সময় গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে বেশ কয়েকজন।

সোমবার ভোর ৬টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি এলাকায় এ সংঘর্ষ ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- স্থানীয় হানিফ মোল্লা (৩৮), কামাল(২৮), সাজেদা (৭৫), সেরাজল বেপারী(৬৫), জামাল হোসেন(১৬)। তাদের মধ্যে সেরাজল, হানিফ ও কামালকে গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কালাম জানান, পাঁচজনের শরীরের বিভিন্ন অংশ গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজন হাসপাতালেই চিকিৎসা নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। রিপন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কল্পনা মহিলা বিষয়ক সম্পাদক। পূর্ববিরোধের জেরে সোমবার ভোর থেকে ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি এলাকায় কয়েকদফা সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব খান বলেন, আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুন্সীগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হতো’

পরবর্তী

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় ওসাকার

পরবর্তী

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় ওসাকার

‘আমি নিশ্চিত, গ্রেগ চমকে গেছে একটা দেশের প্রধানমন্ত্রী ক্রিকেট এতটা ভালোবাসে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT