চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে লাশ নিয়ে মিছিল, দোকান ভাঙচুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২১
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
মুন্সিগঞ্জে লাশ নিয়ে মিছিল ও দোকান ভাঙচুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত এক ব্যক্তির লাশ নিয়ে মিছিল করেছে স্থানীয়রা। সে সময় একাধিক দোকান ও ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর করে বিক্ষুব্ধরা।

শনিবার বিকালে মিরকাদিম পৌরসভার মিরাপাড়া থেকে লাশ নিয়ে মিছিল শুরু হয়ে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

শুক্রবার দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন মারা যান মুন্সিগঞ্জের মিরকাদিমে প্রতিপক্ষের হামলায় আহত স্থানীয় আওয়ামী লীগের কর্মী ফিরোজ (৩৫)।

তিনি মিরকাদিমের মিরাপাড়া এলাকার মৃত রব ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাই উজ্জ্বল বলেন, ‘গত বৃহস্পতিবার মিরাপাড়া এলাকায় রাত সাড়ে ১১টায় বাসা থেকে বের হয় আমার ভাই। এরপর নির্জন একটি স্থানে তার মাথার পিছনে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়লে তাকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার দিবাগত রাত ১১ টায় মারা যায়।’

‘‘আমার ভাই মিরকাদিম পৌরসভার আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের সমর্থক। এর জের ধরেই সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীনের সমর্থকরা হামলা করে খুন করেছে।’’

তবে ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন।

ঘটনায় জড়িত সন্দেহে শনিবার সকালে মোহাম্মদ আল-আমিন নামে একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। এছাড়াও আটক করা হয়েছে আরো এক ব্যক্তিকে।

এই বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘ওই ঘটনায় গত শুক্রবার দুপুরে মারধরের মামলা হয়েছিল। নিহত ব্যক্তির করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।’

‘‘অভিযুক্ত মোহাম্মদ আল-আমিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।’’

ট্যাগ: মুন্সিগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মার্কিন সংস্থা

পরবর্তী

এ বছর হচ্ছে না ‘জয় বাংলা কনসার্ট’

পরবর্তী
বিশাল কনসার্টের জন্য আলোকসজ্জা ও দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর হচ্ছে না ‘জয় বাংলা কনসার্ট’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, টুঙ্গিপাড়ার খোকা থেকে জাতির পিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ৭ মার্চ আজ

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT