মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
আহত ১৫

অপরাধের চিত্রে ভাঙা আসবাবপত্র, ছড়ানো কাপড় ও অন্ধকার ঘর দেখা যাচ্ছে, যা সম্ভবত লুটপাটের ফল।. Channel i News – চ্যানেল আই নিউজ
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ১৫ জন।
সোমবার ভোর ৬টার দিকে ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি এলাকায় এঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, স্থানীয় হানিফ মোল্লা (৩৮), কামাল(২৮), সাজেদা (৭৫), সেরাজল বেপারী (৬৫), জামাল হোসেন(১৬)। তাদের মধ্যে সেরাজল, হানিফ ও কামালকে গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রিপন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কল্পনা মহিলা বিষয়ক সম্পাদক। পূর্ব বিরোধের জেরে সোমবার ভোর থেকে ইউনিয়নের মহেশপুর এলাকায় কয়েকদফা সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এসময় ককটেল বিস্ফোরণ ও গুলাগুলি ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয় ৫জন। আহত হয় আরও বেশ কয়েকজন। পরে গুলিবিদ্ধদের মুন্সিগঞ্জ জেনারেল হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ঢাকায় রেফার্ড করে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান বলেন, আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে, এখন অবস্থা স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






