চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুজিববর্ষ’ ও অমর একুশে উপলক্ষে ‘বাঙলা সম্মিলন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিব বর্ষ’ এবং অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট আগামী ২০-২৩ ফেব্রুয়ারি ২০২০ ঢাকা ও টুঙ্গিপাড়ায় ‘বাঙলা সম্মিলন’ অনুষ্ঠানের আয়োজন করেছে।

২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এবং ভারতের বাংলাভাষী অঞ্চল; পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ও দিল্লীর বাঙালি প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ সম্মিলনে বাংলাভাষী মানুষের ঐক্য সুদৃঢ় করা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাঙালির ধর্মনিরপেক্ষ উদার অসাম্প্রদায়িক আদর্শের বার্তা এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এ মহান বিশ্বনেতার আদর্শ ও সংগ্রামের বার্তা বিশ্বময় ছড়িয়ে দেওয়াই লক্ষ্য।

ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার তরুণদের সামাজিক কাজের একটি অলাভজনক সংস্থা। জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে তরুণদের সম্মিলনের মধ্য দিয়ে বহুমুখী সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ, ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য সংরক্ষণ, মানুষে-মানুষে যোগাযোগ ও সম্প্রীতি-সৌহার্দ্য-বন্ধন গড়ে তোলা, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক চেতনার আলোকে রাষ্ট্রীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় নিরন্তর কর্মে ব্রতী এ সংগঠন।

চার দিনব্যাপী বাঙলা সম্মিলনে যোগ দিতে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ১৭ সদস্যের বাঙালি প্রতিনিধি দল ঢাকা পৌঁছেছে। প্রতিনিধি দলে রয়েছেন ভারতের কেন্দ্রীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার নির্দল সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়, আসামের শিলচরের ভাষাসৈনিক ও আসামের প্রাক্তন বিধানসভা সদস্য নিশীথ রঞ্জন দাস, দৈনিক আনন্দবাজার পত্রিকার অ্যাসিসট্যান্ট এডিটর অনমিত্র চট্টোপাধ্যায়, দৈনিক গণশক্তির সিনিয়র জার্নালিস্ট শান্তনু দে, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ও কলামিস্ট সৌমিত্র দস্তিদার, কলকাতার মঞ্চকর্মি ও সংস্কৃতিজন তন্ময় বন্দ্যোপাধ্যায়, দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর, আগরতলার যুবনেতা অমলেন্দু দেববর্মা, কবি সোলেমান আলী, সাংবাদিক মৃণাল দেবনাথ, কলকাতার প্রাক্তন ছাত্রনেতা দেবজ্যোতি দাস প্রমুখ।

আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান
আগামীকাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে চার দিনব্যাপী বাঙলা সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্প্রীতি বাংলাদেশ-এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজাম।

এ অনুষ্ঠানে বায়ান্নর ভাষাশহিদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। এছাড়া ভাষাসৈনিক আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ডা. সাঈদ হায়দার, আহমেদ রফিক, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, মুর্তজা বশীর, কামাল লোহানী, বিচারপতি কাজী এবাদুল হক, শরীফা খাতুন, প্রতিভা মুৎসুদ্দী, সুফিয়া আহমেদ এবং তোয়াব খানকে সম্মাননা প্রদান করা হবে। একইসাথে আসামের শিলচরের বাংলা ভাষা আন্দোলনের সৈনিক ও আসামের প্রাক্তন বিধানসভা সদস্য নিশীথ রঞ্জন দাসকে সম্মাননা প্রদান করা হবে।

Reneta

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট এর সভাপতি এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জয়নাব বিনতে হোসেন শান্তু। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য বসু।

এদিন দুপুর ২ টা ৩০ মিনিটে ‘বাংলা: বৈচিত্র্যে ঐক্যের আধার’ শীর্ষক সেমিনারে সভাপ্রধান থাকবেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান। আলোচক থাকবেন কথাসাহিত্যিক জাকির তালুকদার এবং ভারতীয় অতিথিবৃন্দ। পরে বিকালে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান-কবিতা-নাটিকা-প্রামাণ্য চিত্রের মধ্য দিয়ে সাতচল্লিশের বাংলা ভাগ থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, বঙ্গবন্ধু হত্যা, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণজাগরণ মঞ্চের আন্দোলন থেকে বর্তমান বাংলাদেশের উন্নয়ন চিত্র এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

পরবর্তী দিনসমূহের কর্মসূচি
বাঙলা সম্মিলনের দ্বিতীয় দিন ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভারতীয় প্রতিনিধি দল ও ওয়াইডিডি’র সদস্যবৃন্দ। এরপর সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবরে শ্রদ্ধা নিবেদন, ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতি জাদুঘর পরিদর্শন, ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালিবাড়ী পরিদর্শন এবং অমর একুশে গ্রন্থমেলা পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

তৃতীয় দিন ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতীয় প্রতিনিধি দল ও ওয়াইডিডি’র সদস্যবৃন্দ।

বাঙলা সম্মিলনের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি ঢাকায় আরো দুটো সেমিনার অনুষ্ঠিত হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ‘ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ: বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব’ শীর্ষক সেমিনার। এতে সভাপ্রধান থাকবেন কবি অসীম সাহা। মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন লেখক-গবেষক-রাজনীতিক-সমাজ চিন্তক সুভাষ সিংহ রায়। এতে আলোচক থাকবেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মেডিক্যাল কলেজ ইতিহাস সংরক্ষণ প্রকল্পের সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু এবং ভারতীয় অতিথিবৃন্দ।

এদিন বেলা ১২টায় অনুষ্ঠিত হবে ‘সাম্প্রদায়িকতার বিপরীতে বাঙালির রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগ্রাম’ শীর্ষক আরেকটি সেমিনার। এতে সভাপ্রধান থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দছ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আইনজীবী ও আইনের শিক্ষক ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। আলোচক থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ শমশির এবং ভারতের অতিথিবৃন্দ।

এরপর বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিকাল ৪টায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বর্ষীয়ান সাংবাদিক আবেদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং গাজী টিভির সিইও ও সারাবাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্টের সভাপতি জয়নাব বিনতে হোসেন শান্তু এতে সভাপতিত্ব করবেন। এর বাইরেও ভারতীয় অতিথিবৃন্দ আরো কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মতবিনিময় সভায় অংশ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশজন্মশতবর্ষজাতির পিতামুজিব বর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT