চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষে সূর্যসন্তানদের উপহার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৮ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A
অন্যায়

বীরশ্রেষ্ঠ ও বীরউত্তম ছাড়া সব বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ‘উপহার’ বলছে সরকার।

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে দেওয়ার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী।

বর্তমানে দেশে ২ লাখ ৫ হাজার ১ শত ৯৮ জন বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের পরিবার বর্তমানে ভাতা পাচ্ছেন। সম্মানি ও অন্যান্য আর্থিক সুবিধা বাবদ গত ৫ বছরে প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে জানা গেছে মন্ত্রণালয় সূত্রে। মাসিক সম্মানি ভাতার পাশাপাশি ২টি উৎসব ভাতা, জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবস ভাতা ও সকলের জন্য বৈশাখী ভাতাও চালু করা হয়েছে।

পিএমও এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত ও শহিদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতার পরিমাণ পুনঃনির্ধারণ করা হয়েছে। ৬ হাজার ১৭৪ জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে পঙ্গুত্বের ধরণ ভেদে ২৫ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা মাসিক সম্মানি প্রদান করা হচ্ছে। এছাড়া, ৫ হাজার ৮১৬ শহিদ পরিবারকে মাসিক ৩০ হাজার টাকা, মৃত যুদ্ধাহত পরিবারকে মাসিক ২৫ হাজার টাকা, ৭ বীরশ্রেষ্ঠ শহিদ পরিবারকে মাসিক ৩৫ হাজার টাকা, বীর উত্তম খেতাবধারীগণ মাসিক ২৫ হাজার টাকা, বীর বিক্রম খেতাবধারীগণ মাসিক ২০ হাজার টাকা এবং বীর প্রতীক খেতাবধারীগণ মাসিক ১৫ হাজার টাকা হারে ভাতা পাচ্ছেন। যা বিভিন্নসময় বেড়েছে।

মহান মুক্তিযুদ্ধে দেশের সূর্যসন্তানদের যে অবদান, তার ঋণ টাকার অঙ্কে কখনই শোধ হবে না। তারপরেও এই ভাতার মাধ্যমে জাতির ঋণ শোধের চেষ্টা ইতিবাচক। ভাতার অর্থ সরাসরি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মনোনীত জনের মোবাইল ফোনে চলে যাবার পদ্ধতি ভোগান্তি কমাবে বলে আমাদের ধারণা।

সাম্প্রতিক সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাইবাছাই নিয়ে নানা ঘটনার অবতারণা হয়েছে, ভাতা বাড়ানোর মতো পদক্ষেপের পাশাপাশি তালিকা সংশ্লিষ্ট বিষয়েও সরকারের নজর দেয়া জরুরি। মুক্তিযোদ্ধাদের অবদানেই আমাদের আজকের স্বাধীনতা। কাজের তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা আমাদের একান্ত দায়িত্ব।

ট্যাগ: মুক্তিযোদ্ধা ভাতামুজিববর্ষসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণতন্ত্র হত্যা দিবসে দক্ষিণ যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

পরবর্তী

সিনেমায় পা রাখলেন আমির পুত্র জুনায়েদ

পরবর্তী
সিনেমায় পা রাখলেন আমিরের ছেলে জুনায়েদ, ছবি তোলা হয়েছে একটি অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় পা রাখলেন আমির পুত্র জুনায়েদ

রাষ্ট্রপতি আবদুল হাামিদ

জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিমান বাহিনীকে রাষ্ট্রপতির নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

‘রাঙা সকাল’ অনুষ্ঠানটির পাঁচ হাজারতম পর্বের মাইলফল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT