চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষের ম্যাচ স্থগিত হওয়ায় ঢাকায় ডিপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শের-ই-বাংলা স্টেডিয়ামে মুজিববর্ষের কনসার্ট, বিশ্ব একাদশ-এশিয়া একাদশের ম্যাচের সূচি থাকায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুর তিন রাউন্ড হওয়ার কথা ছিল চট্টগ্রাম ও কক্সবাজারে। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে মুজিববর্ষের ক্রিকেট আয়োজন স্থগিত হওয়ায় ঢাকাতেই গড়াবে প্রিমিয়ার লিগের পুরো আসর।

লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সদস্য সচিব আলি আহসান জানিয়েছেন, ভেন্যু বদলালেও লিগ মাঠে গড়াবে আগের সূচি (১৫ মার্চ) অনুযায়ীই।

ডিপিএলের উদ্বোধনী ম্যাচ হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। লিগের অপর ভেন্যু বিকেএসপি।

১৮ মার্চ এ আর রহমানের কনসার্ট, ২১ ও ২২ মার্চ এশিয়া-বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টুয়েন্টি আয়োজন করতে চেয়েছিল বিসিবি। কিন্তু বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় জনসমাগমে অনুৎসাহিত করছে সরকার।

সরকারের নির্দেশনায় বিসিবি স্থগিত করেছে বৈশ্বিক আয়োজনটি। ঘরোয়া ক্রিকেট আয়োজন করতে বাধা নেই। ডিপিএলে এমনিতেই খুব বেশি দর্শকের দেখা মেলে না। তারপরও মাঠে যেন বড় জমায়েত না হয় সেদিকে খেয়াল রাখবে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ প্রসঙ্গে বললেন, ‘দর্শক না থাকলে সমস্যা নেই। আপনারা দেখছেন আমরা দর্শকদের উৎসাহিত করছি না। যদিও অন্য কোথাও ক্রিকেট এখনও দর্শকশূন্য হয়নি। আমরা চেষ্টা করব কোথাও যেন বড় জমায়েত না হয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিপিএলঢাকা প্রিমিয়ার লিগ-২০২০বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT