চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজাহিদের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
২:১৮ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের শুনানি শুরু হয়েছে আপিল বিভাগে। আসামীপক্ষ জানিয়েছে, শুনানিতে তারা প্রমাণিত ৫ অভিযোগের সাথে সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করছেন ।

এটর্নি জেনারেল বলেছেন, রাষ্ট্রপক্ষ আপিল না করলেও ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড বহাল রাখার পক্ষেই যুক্তি উপস্থাপন করবেন তারা।প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকির সমন্বয়ে গঠিত বেঞ্চে সকাল পৌণে ১০টার দিকে শুরু হয় মুজাহিদের আপিলের শুনানি। চলতি বছরের ১৪ জানুয়ারি প্রথমবারের মতো শুনানির জন্য আসলেও আসামীপক্ষের আবেদনে কয়েকবার তা মুলতবি হয়েছিলো।

আবারও মুলতবি চাইলে প্রধান বিচারপতি শুনানি শুরু করার পাশাপাশি আপিল উপস্থপনের বিষয়ে আসামীপক্ষকে নির্দেশনা দেন। পেপারবুক না পড়ে আসামীপক্ষকে সরাসরি বক্তব্য উপস্থাপন করতে বলেন আদালত। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী এস এম শাজাহান বলেন, আদালতের নির্দেশে অভিযোগ পড়া হয়েছে। পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছেন। দু’টি অভিযোগ প্রমাণিত হয়নি। সে দু’টিতে রাষ্ট্রপক্ষ কোন আপিল করেনি।

গণহত্যা, হত্যা, নির্যাতনসহ ৩ অভিযোগে মৃত্যুদণ্ড, একটি অভিযোগে যাবজ্জীবন এবং আরেকটি অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২ । এই দণ্ডের পক্ষে বক্তব্য রাখার কথা জানিয়েছেন এটর্নি জেনারেল।

তিনিবলেন, আসামিপক্ষ প্রথমে সময় চেয়েছিলো। কিন্তু এর আগেও যেহেতু তাদেরকে সময় দেয়া হয়েছে কয়েকবার তাই আজকেই অভিযোগ পড়ার নির্দেশ দিয়েছেন আদালত এবং তারা পেপারবুক পড়াশুরু করেছেন। মুজাহিদের ফাঁসির রায় যেন বহাল থাকে সেই অনুযায়ীই সরকারপক্ষ তাদের যুক্তি তুলে ধরে যাবেন।

পরে মুজাহিদের আপিল শুনানি ৪ মে পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। এই মামলার পরই কার্যতালিকায় আছে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আরেক আসামী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল শুনানিমানবতাবিরোধী অপরাধমুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা— ‘এবার পরিবর্তন করে দেখাও’

জুলাই ৭, ২০২৬

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬

ফরাসি প্রেসিডেন্টের সফর চলাকালে দামেস্কে জোড়া বিস্ফোরণ

জুলাই ৭, ২০২৬

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT