চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজাহিদের পক্ষে ‘বেনিফিট অব ডাউট’ এর যুক্তি

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৬:১৫ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আইনজীবীরা ‘বেনিফিট অব ডাউট’ যুক্তিতে তার মুক্তি দাবি করেছেন। ট্রাইব্যুনালের মতো আপিল বিভাগেও তাদের মুল যুক্তি, ‘সাক্ষীদের সাক্ষ্য বিশ্বাসযোগ্য নয়’। মুজাহিদ ইসলামী ছাত্রসংঘের সেক্রেটারি এবং সভাপতি ছিলেন বলেই তাকে শাস্তি দেওয়া যৌক্তিক নয় বলেও দাবি তাদের।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের উপর ২৯ এপ্রিল শুনানি শুরু হয় আপিল বিভাগে। মুজাহিদের বিরুদ্ধে প্রমাণিত ৫ অভিযোগ, সাক্ষীর সাক্ষ্য এবং রায় আদালতে উপস্থাপন করে আসামীপক্ষ। পরে টানা দু’দিনে আইনি যুক্তি উপস্থাপন শেষ করেছেন তারা।

মুজাহিদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, “ যাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, তারা বিভিন্নভাবে এমন সব কথা বলেছে যেটা বিশ্বাসযোগ্য না। এই বিশ্বাসযোগ্য না থাকার কারনে এই সাক্ষীর উপর ভিত্তি করে কাউকে সাজা দেয়া উচিত হবে না। অতএব আমার আসামী বেনেফিট অব ডাউট পেতে পারে।

মাহবুব হোসেন আরও বলেন, “মুজাহিদ ইসলামী ছাত্র সংঘের প্রথমে সেক্রেটারি ছিলেন, পরে প্রেসিডেন্ট হয়েছেন। শুধু এই কারনে তাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস তাকে যে সাজা দিয়েছে সে সাজাটা আইন মোতাবেক হয়নি। আসামীর পক্ষে যে অভিযোগ গুলো আনা হয়েছে সব অভিযোগ গুলা প্রমাণিত হয় নাই। সে কারনে সে মামলা থেকে খালাস পেতে পারে।”

আসামীপক্ষের যুক্তি উপস্থাপন শেষে শুনানি শুরু করেন রাষ্ট্রপক্ষ। প্রথম দিনে ৭টির মধ্যে ২টি অভিযোগের বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে।

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “বাংলাদেশের বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে যে উনার হুমকি ছিলো তারই পরিপ্রেক্ষীতে পরবর্তী সময়ে সিরাজউদ্দিন হোসেনের মতো অন্যান্য বুদ্ধিজীবীদের তুলে নেয়া হয়েছিলো এবং হত্যা করা হয়েছিলো। যেহেতু ছাত্র সংঘের সভাপতি ছিলেন, এই ব্যপারে তার দায়িত্ব ছিলো। সুতরাং ট্রাইব্যুনাল তাকে যদিও আলাদা শাস্তি দেয়নি, কিন্তু দোষী সাব্যস্ত করে সঠিক কাজই করেছে।”

Reneta

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ বুধবার (২৭ মে) পর্যন্ত মুলতবি করেন মুজাহিদের আপিল শুনানি। বাকি ৫ অভিযোগের উপর বুধবার বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন।

২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা। ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছে মর্মে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধাপরাধী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT