চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবার্ট মুগাবের নিয়োগ ‘পুনর্বিবেচনা’ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রবার্ট মুগাবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে নিয়োগের পরিকল্পনা পুনর্বিবেচনা করছে সংস্থাটি।

সংস্থাটির নতুন প্রধান ড. তেদ্রোস আধানম গেব্রেইয়েসাস প্রথমে জনস্বাস্থ্যের প্রতি জিম্বাবুয়ের দৃঢ় অবস্থানের প্রশংসা করে মুগাবেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেন। এরপর থেকেই তীব্র সমালোচনা শুরু হয় এ নিয়ে।

এ ঘোষণায় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র হতাশা ব্যক্ত করেছে বলে জানিয়েছে বিবিসি।ব্রিটেন বিস্ময় প্রকাশ করে বলেছে, রবার্ট মুগাবেকে শুভেচ্ছা দূত নিয়োগ করার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনেক ভালো কাজ আড়াল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সমালোচকরা বলছেন, মুগাবের নিজের দেশে মানুষের অধিকারের যে অবস্থা, তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন গুরুত্বপূর্ণ পদে তাকে মনোনয়ন দেয়াটা হতাশাজনক সিদ্ধান্ত। তাদের ভাষায়, জিম্বাবুয়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মুগাবের গত ৩০ বছরের শাসনকালে ধসে পড়েছে। অনেকক্ষেত্রেই স্বাস্থ্যখাতে কর্মরতরা বেতন পাচ্ছেন না। ওষুধেরও সংকট দেখা দিচ্ছে প্রায়ই।

এমন এক ব্যক্তিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে জড়ালে সংস্থাটির ঐতিহ্য ম্লান হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। অন্যদিকে জিম্বাবুয়ের বিরোধী দল ও ক্যাম্পেইন গ্রুপগুলো বলছে, এমন সিদ্ধান্ত এক ধরণের রসিকতা।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের মানবাধিকার বিষয়ক আইনজীবী ডাগ কোলটার্ট সামাজিক মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রশ্ন রেখেছেন, এমন কাউকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ভেবে এমন একজনকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ করতে চাইছে, যিনি নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছেন?

অন্য সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও প্রশ্ন করেছেন, ৯৩ বছর বয়সী এক প্রেসিডেন্ট, যিনি নিজ দেশের গড় আয়ুর চেয়ে ৩০ বছরেরও বেশি সময় বেঁচে আছেন, তিনি কীভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত হন যেখানে নিজের চিকিৎসার জন্যই প্রতিবার তাকে দেশের বাইরে যেতে হয়?

এসব সমালোচনার প্রেক্ষাপটেই ড. তেদ্রোস আধানম গেব্রেইয়েসাস মুগাবেকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে দেখার কথা জানান।

Dear @WHO

Your new goodwill ambassador presides over a collapsed health system & goes to Singapore for treatment pic.twitter.com/6rontGROXZ

— Alex T Magaisa (@Wamagaisa) October 21, 2017

তবে মুগাবের এই মনোনয়নটিকে রবার্ট মুগাবের জন্য একটি ইতিবাচক বিষয় বলে ব্যাখ্যা করেছেন তার ক্ষমতাসীন রাজনৈতিক দলের মুখপাত্র মাজি-উইসা, ‘বিভিন্ন ধরণের অর্থনৈতিক অবরোধ আর নিষেধাজ্ঞায় জর্জরিত দেশের প্রায় ভেঙে পড়া অর্থনৈতিক বাস্তবতার মাঝেও তিনি (মুগাবে) স্বাস্থ্য সুরক্ষায় একজন অবিসংবাদিত নাম। বিভিন্ন রকমের কঠিন পরিস্থিতিতেও তার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে তিনি সবচেয়ে ভালো করার চেষ্টা করেছেন।’

জিম্বাবুয়ের মানবাধিকার পরিস্থিতির ক্রম অবনতি এবং অর্থনৈতিক দুর্দশার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মুগাবেকে দায়ী করে আসছে। মুগাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি রয়েছে।

 

ট্যাগ: জাতিসংঘবিশ্ব স্বাস্থ্য সংস্থারবার্ট মুগাবে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় সুষমা স্বরাজ

পরবর্তী

ঘ ইউনিটের ফলাফল বাতিলের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ

পরবর্তী
শিক্ষার্থীরা ভিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে, অনেক ছাত্র-ছাত্রী বসে ও দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘ ইউনিটের ফলাফল বাতিলের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘শান্তির দূত’ সু চি মর্মাহত!

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT