১২ বছর এক সঙ্গে থাকার পর বিচ্ছেদ হয় হলিউডের সবচেয়ে প্রভাবশালী দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। এ নিয়ে এতদিন একেবারে নিশ্চুপ ছিলেন ব্র্যাড পিট। কিন্তু এবারই প্রথম মুখ খুলেছেন তিনি। কেবল সন্তানদের কথা ভেবেই জোলির সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে এতদিন মুখ খোলেননি এই হলিউড তারকা। তাদের ঘরে রয়েছে ছয়টি সন্তান। আর তাদের কথা চিন্তা করেই জল ঘোলা করতে চাননি তিনি। তারা জানিয়েছেন, সন্তানদের স্বার্থে নিজেদের মধ্যে বন্ধুত্ব টিকিয়ে রাখবেন।
এতদিনে অন্তত হাজার খানেক বার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। ব্র্যাড পিট বলেন, ‘আমি কেবল এড়িয়ে গেছি, সৌভাগ্যবশত আমার বাবা-মা এ ব্যাপারে আমায় সায় দিয়েছিলেন।’ ২০১৬ সালের সেপ্টেম্বরে এই দুই মহা তারকা তাদের সকল ভক্তদের হতাশ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
একা জীবনে বেশ হতাশায় পড়ে গেছেন ব্র্যাড পিট। তবে আশার ব্যাপার হলো, কিছুদিন আগে থেকে তিনি থেরাপি নেওয়া শুরু করেছেন। আর তাতে বেশ ভালো বোধ করছেন। তবে জোলি আর তার মাঝে আরও খারাপ কিছু ঘটুক, এমনটা চাননা তিনি। আর সেটাও সন্তানদের কথা ভেবেই। পিটের সর্বশেষ ছবি ‘ওয়ার মেশিন’ মুক্তি পাচ্ছে ২৬ মে। আর সেটা নিয়েই আপাতত ব্যস্ততা তার। ডেকান ক্রনিক্যাল।








