চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্ত নির্মাতা অনন্য মামুন, দেশে ফিরছেন শনিবার

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৫:১০ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
মুক্ত অনন্য মামুন

আদম পাচারের অভিযোগে গেল ২৪ ডিসেম্বর রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশি চিত্রপরিচালক অনন্য মামুন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আদম পাচার করেছেন তিনি। বিষয়টি মালেশিয়ান পুলিশ অবগত হয়েই অনন্য মামুনকে গ্রেপ্তার করেন।

শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইকে একটি বিশ্বস্ত সূত্র জানায়, অনন্য মামুন এখন মুক্ত। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছ’টার ফ্লাইটে তার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু ফ্লাইট মিস করায় তিনি শুক্রবার রাতে ঢাকা ফিরতে পারছেন না।

সূত্রটি নিশ্চিত করে এই প্রতিবেদককে জানিয়েছে, বাংলাদেশ সময় মধ্যরাতের ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন অনন্য মামুন। সবকিছু ঠিক থাকলে তিনি শনিবার ভোরে দেশে ফিরবেন। তার পরে জানা যাবে, আসলেই ওই সংস্কৃতি অনুষ্ঠানের নামে কি হয়েছিল, নাকি চক্রান্তের শিকার হয়েছিলেন ‘অস্তিত্ব’ ছবির এই নির্মাতা।

গেল (২৩ ডিসেম্বর) রাতে মালেশিয়ায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ নাইট নামক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে অংশ নেন দেশের অনেক নামি তারকা। ওই অনুষ্ঠানের আয়োজকদের একজন ছিলেন অনন্য মামুন। আর এই অনুষ্ঠানের আড়ালেই নাকি তিনি আদম পাচারের মতো অপরাধ করছেন বলে অভিযোগ ওঠে।

অনন্য মামুন ছাড়া আরও ৫৭ জন বাংলাদেশিকে আটক করেছিল মালয়েশিয়ান পুলিশ।  তখন জানা যায়, অবৈধভাবে এই লোকগুলোকে মালেশিয়ায় নিয়ে গেছেন অনন্য মামুন। বিনিময়ে তাদের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। তবে অনন্য মামুনসহ গ্রেপ্তার হওয়া সবাই মালয়েশিয়া পুলিশি হেফাজত থেকে গত ৮ জানুয়ারি ছাড়া পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅস্তিত্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT