ঈদ-পূজা মাথায় রেখে শাহরুখ খান বরাবরই বিগ বাজেটের ছবি মুক্তি দিলেও এবারই বিগ বাজেট এবং দর্শক চাহিদার ছবি ‘ফ্যান’ মুক্তি পেলো শুক্রবার (১৫ এপ্রিল)।
‘দিলওয়ালে’র ব্যর্থতার পর ‘ফ্যান’ নিয়ে তার ভক্তদের মনে আশা জাগিয়েছেন। ছবির ট্রেইলর থেকে শুরু করে গানগুলো দর্শকদের নড়েচড়ে বসতে বাধ্য করেছে। এবং তা মনে করেছেন শাহরুখ এবার আসলেই চমকে দিতে আসছেন। 
মনীশ শর্মার পরিচালনায় এই ছবিতে শাহরুখ খানকে একই সঙ্গে একজন সুপারস্টার এবং তার উন্মাদ ভক্ত দুই চরিত্রেই দেখা যাবে। গল্পে সুপারস্টার আরিয়ান খান্নাকে নিয়ে ছোটবেলা থেকেই আচ্ছন্ন গৌরব। আরিয়ানের প্রতি তার ভক্তি আর ভালোবাসা পাগলামিকেও ছাড়িয়ে যাওয়া। ঘটনাক্রমে মুখোমুখি হয় ভক্ত এবং তারকা। এর পর শুরু হয় ভয়াবহ দ্বন্দ্ব, ভালোবাসা রূপ নেয় প্রতিহিংসা। 
অনেক সময় নিয়ে বানানো ছবি ‘ফ্যান’, নির্ধারিত সময়ের প্রায় এক বছর পর মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে ওয়ালুশা ডি সুজাকে।








