চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির তালিকায় ডিসি’র যেসব সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২০
বিনোদন
A A

করোনাকালে দীর্ঘদিন ধরেই বন্ধ সিনেমার শুটিং। বন্ধ সিনেমা হল। নানা অনিশ্চয়তার কারণে নতুন ছবির ঘোষণাও আসছে না তেমন। এরই মাঝে ডিসি ফ্যানডোম সিনেমাপ্রেমীদের জানিয়েছে সুখবর। প্রতীক্ষিত কিছু সিনেমার ট্রেলার, টিজার ও সম্ভাব্য মুক্তির তারিখ ঘোষণা করেছে তারা। এক নজরে দেখে নিন মুক্তির অপেক্ষায় থাকা কিছু ডিসি সিনেমার তালিকা:

ওয়ান্ডার ওম্যান ১৯৮৪: ২০১৭ সালের ‘ওয়ান্ডার ওম্যান’ ছবির সিকুয়েল এটি। গ্যাল গ্যাদতকে আবারও দেখা যাবে সুপার হিরোইন চরিত্রে। ২ অক্টোবর মুক্তির অপেক্ষায় আছে ছবিটি।

দ্য ব্যাটম্যান: ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে রবার্ট প্যাটিনসন অভিনয় করেছেন মূল চরিত্রে। ব্যাটম্যানের পোশাকে প্যাটিনসনকে দেখার জন্য ভক্তদের তর যেন সইছে না। ২০২১ সালের ১ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।

দ্য সুইসাইড স্কোয়াড: উইল স্মিথ, মারগট রবি ও ভায়োলা ডেভিস অভিনীত ২০১৬ সালের ব্লকবাস্টার সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’ এর সিকুয়েল আনছেন পরিচালক জেমস গান। সিনেমাটি মুক্তি পাবে ২০২১ সালের ২২ ডিসেম্বর।

ব্ল্যাক অ্যাডাম: পৃথিবীতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা ডোয়াইন জনসন। তাকে এবার দেখা যাবে ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিতে খল চরিত্রে। সিনেমাটি মুক্তি পাবে ২০২১ সালের ২২ ডিসেম্বর।

জাস্টিস লিগ: স্নাইডার কাট: আগামী বছর এইচবিও ম্যাক্সে আসছে ‘জাস্টিস লিগ’-এর ‘স্নাইডার কাট’। পরিচালক জ্যাক স্নাইডার জানিয়েছেন, চার ঘণ্টার এই সিনেমা চারটি আলাদা ভাগে দেখানো হবে।

Reneta

দ্য ফ্ল্যাশ: ২০২২ সালের ৪ নম্ভেবর আসছে ‘দ্য ফ্ল্যাশ’ ছবিতে মাইকেল কিয়াটন ও বেন অ্যাফ্লেক থাকছেন।

From #DCFanDome Hall of Heroes – check out Barry Allen’s new suit in #TheFlash movie! pic.twitter.com/gSQghQmrEF

— Warner Bros. Pictures (@wbpictures) August 23, 2020

শ্যাজাম!: ফিউরি অব দ্য গডস: আসছে ‘শ্যাজাম!’ এর সিকুয়েল ‘শ্যাজাম!: ফিউরি অব দ্য গডস’। ২০২২ সালের ৪ নম্ভেম্বর মুক্তি পাবে এই ছবি।

অ্যাকুয়াম্যান টু: জেমস ওয়ান এর ‘অ্যাকুয়াম্যান’ ব্যাপক সাড়া ফেলেছিল। এবার আসছে ‘অ্যাকুয়াম্যান টু।’ মূল চরিত্রে এবারও থাকছেন জেসন মমোয়া। ছবিটি ২০২২ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পাবে।

এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘নিউ গডস,’ ‘গ্রিন ল্যানটের্ন কর্পস’, ‘নাইটউইং’, ‘বুস্টার গোল্ড’ এবং ‘ব্যাটগার্ল।’ এই ছবিগুলোর মুক্তির তারিখ এখনও জানানো হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকুয়াম্যান টুজাস্টিস লিগ: স্নাইডার কাটডিসিদ্য ফ্ল্যাশদ্য ব্যাটম্যানদ্য সুইসাইড স্কোয়াডব্ল্যাক অ্যাডামলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬

শয্যা বাড়ালেই সুস্থতা বাড়ে না

জুলাই ৭, ২০২৬

সিটিটিসি-এটিইউর নতুন নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’

জুলাই ৭, ২০২৬

স্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপের প্রলোভন, ৩১ লাখ টাকা আত্মসাৎ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT