চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির অনুমতি পেল ‘ন ডরাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘ন ডরাই’-এর বেশ কিছু সংলাপে আপত্তি থাকায় ছবিটির নির্ধারিত তারিখে মুক্তি নিয়ে সংশয় ছিলো। অবশেষে এই ছবির নির্মাতা তানিম রহমান অংশু জানালেন, ‘সেন্সর ছাড়পত্র মিলেছে, এখন আর কোনো সংশয় নেই। শুক্রবারেই মুক্তি পাচ্ছে ‘ন ডরাই’।’

সোমবার সন্ধ্যায় তানিম রহমান অংশ চ্যানেল আই অনলাইনকে বলেন, সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। তবে সেন্সর বোর্ড থেকে নীতিমালা অনুযায়ি আমাদের কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে। যদিও কারেকশানগুলো খুব বেশি না, ছবির সৌন্দর্য যেন নষ্ট না হয় সেভাবেই আমরা দর্শকের সামনে ‘ন ডরাই’ উপস্থাপন করতে পারবো বলে আশা রাখছি।

এদিকে ‘ন ডরাই’ নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ‘ন ডরাই’ খুবই চমৎকার একটি ছবি। সেন্সর বোর্ডে প্রথমবার প্রদর্শনের পর সবাই ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু ছবির সংলাপে অনেকেই আপত্তি জানিয়েছেন। যেহেতু চট্টগ্রামের লোকাল ভাষায় নির্মিত হয়েছে ‘ন ডরাই’, তাই এই ছবির কিছু ‘স্পেসিফিক’ সংলাপ চট্টগ্রামের বাইরের জেলার মানুষের কাছে অশালীন লাগতে পারে। একথা ভেবেই বোর্ড মিটিংয়ে কিছু সংলাপের ব্যাপারে প্রযোজকের কাছে আপত্তি জানানো হয়। চিঠির মাধ্যমে তাদের জানানো হয়, অশালীন সংলাপগুলো যেন ফেলে দেয়া হয় কিংবা মিউট করে দেয়া হয়। তো সেভাবেই আবার তারা ছবিটি জমা দিয়েছেন। রবিবার সেন্সর বোর্ড আবার ছবিটি দেখে কিছু নির্দেশনা দিয়ে ছবিটিকে ছাড়পত্র দিয়েছেন।

Banglabid

‘সার্ফিং’ নিয়ে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘ন ডরাই’ নির্মাণের শুরু থেকেই আলোচনায়। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত এটি তাদের প্রথম সিনেমা। এরইমধ্যে টিজার, ট্রেলার ও গান প্রকাশ করে দর্শকের আগ্রহের কেন্দ্র বিন্দুতে।

সত্য ঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন দেবের বুনোহাঁস, ও বলিউড ছবি ‘পিংক’-এর চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অংশুন ডরাইলিড বিনোদনশরিফুল রাজসিনেপ্লেক্সসুনেরা বিনতে কামালসেন্সর বোর্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইডেনের শেষ দু’দিনের টিকেটের অর্থ ফেরত

পরবর্তী

লন্ডনে লাইসেন্স হারালো উবার

পরবর্তী
উবার

লন্ডনে লাইসেন্স হারালো উবার

লরিতে ৩৯ অভিবাসীকে হত্যার দায় স্বীকার মরিস রবিনসনের

সর্বশেষ

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT