চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধা-সাংবাদিক তিমির দত্তের প্রতি শেষ শ্রদ্ধা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:৩৭ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

সাংবাদিক, সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য শুভার্থী শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত সাংবাদিক মুক্তিযোদ্ধা তিমির লাল দত্তকে।

তিমির লাল দত্ত (৬৩) রোববার ভোরে বারডেম হাসপাতালে পরলোক গমন করেন। সকাল ১১ টার পর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় ।

শনিবার রাতে রাজধানীর বাসাবোর রাজারবাগ বাসভবনে তিমির দত্ত অসুস্থ হয়ে পরেন। পরিবারের সদস্যরা ভোরে দ্রুত বারডেম হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকালে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীরা বারডেমে ছুটে যান। নৌ পরিবহন মন্ত্রী মো: শাহজাহান খান হাসপাতালে এসে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।

bbbl

পরে তার মরদেহ বাসাবোর বাসভবনে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে নিয়ে আনা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে । সেখানে অস্থায়ী বেদিতে রাখা প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির সভাপতি জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপিও এসময় প্রয়াতের কফিনে শ্রদ্ধা জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি তিমির লাল দত্তের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ।

bbb

জাতীয় প্রেসক্লাবে তিমির লাল দত্তের মরদেহ এসে পৌঁছানোর পর প্রথমে তাকে গার্ড অব অনাার দেওয়া হয় । ঢাকা জেলা প্রশাসকের পক্ষে ম্যাজিস্ট্রেট দিপ্তীমান জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রয়াতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিউজের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী,  প্রেসক্লাবের কোষাধ্যাক্ষ ও মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড কাউন্সিলের নেতা কার্তিক চাটার্জ্জী প্রমুখ।

শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শেষে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোটার্স ইউনিটি, জাসদ, পটুয়াখালি জার্নালিস্ট ফোরাম, স্বজন, কর্মজীবী নারীসহ বিভিন্ন সংঠনের নেতৃবৃন্দ প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরিবার সূত্রে জানাগেছে বরিশাল শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তিমির লাল দত্ত স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তার কর্মজীবন শুরু করেন দৈনিক খবর পত্রিকার মাধ্যমে, পরে তিনি সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর ২০১১ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগদান করেন। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর তিনি চাকরী থেকে অবসর গ্রহণ করেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়ের জন্য পাস মার্ক ৩৩ রান দূরে বাংলাদেশ

পরবর্তী

কবি শামসুর রাহমানের গান

পরবর্তী

কবি শামসুর রাহমানের গান

ট্রাম্পের বিরুদ্ধে এবার পর্নো অভিনেত্রীকে অবৈধ প্রস্তাবের অভিযোগ

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT