চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধা মন্টুর চাই একটি হুইল চেয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

আবু সাইদ মন্টু, ৬৫ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা এখন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে অচল প্রায়। বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী গ্রামে। সংসার বলতে প্রতিবন্ধী দুই ছেলে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন।

বড় ছেলে এনামুল ও ছোট ছেলে জাকারিয়া দুইজনই শারীরিক প্রতিবন্ধী। এনামুলের হুইল চেয়ার থাকলেও জাকারিয়ার হুইল চেয়ার না থাকায় তাকে রাতদিন ঘরের মধ্য শুয়ে বসে কাটাতে হয়।

আবু সাইদ মন্টু বলেন,’ দুইটা ছেলে নিয়ে কীভাবে জীবন যাপন করছি তার খবর কেউ রাখে না। সংসারের আয় বলতে মুক্তিযোদ্ধা ভাতার টাকা পাই তা পরিবারের তিন জনের ওষুধ কিনতে ফুরিয়ে যায়। আমার স্ত্রী সুতার কুন ভাঙ্গিয়ে যা আয় করে তাই দিয়ে কোন রকম সংসার চলে’।

মুক্তিযোদ্ধা পরিবার হওয়া সত্ত্বেও মিলছে না বিশেষ কোনো সাহায্য। পাচ্ছেন না কোনো আশ্বাস মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে। সব মিলিয়ে চরম অসহায়, মানবেতর এক জীবন বয়ে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধা মন্টুর পরিবার।

মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করা এই মুক্তিযোদ্ধা বলেন, ‘যে দেশের স্বাধীনতার জন্য নিজ হাতে যুদ্ধ করলাম, সে দেশের মাটিতে আমি ও স্ত্রী-সন্তানেরা কি এভাবেই তিলে তিলে, ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাবো ? মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কোনো জাতির শ্রেষ্ঠ উপহার কি এ-ই?’

তার স্ত্রী হেলেনার বুকভাঙা আর্তি, ‘একবার যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারতাম! একবার যদি আমাদের কষ্টগুলো তাঁকে বোঝাতে পারতাম! একবার যদি তিনি মুখ তুলে চাইতেন এই হতভাগ্যদের দিকে!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযোদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT