চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধাদের স্মরণে বগুড়ায় শহীদ মিনার নির্মাণের দাবি

১:০৬ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৬
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মুক্তিযুদ্ধের অনন্য সাক্ষী গণকবরগুলো। সেই গণকবরগুলোই অনেক জায়গায় অনাদরে অবহেলায় পড়ে রয়েছে। বগুড়ায় এমন একটি গণকবর সংস্কারের উদ্যোগ নিয়েছেন সেখানকার কিছু মানুষ। ফেসবুকে সেকথাই তুলে ধরলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রেজাউল করিম রয়েল।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, নারুলী রেলগেট এলাকায় অবস্থিত গণকবরটি অযত্ন ও অবহেলায় এবং দখলদারদের থাবায় হারিয়ে যেতে বসেছিল। ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও শহীদ পরিবারের সদস্য রোস্তম আলীর নেতৃত্বে আমিসহ এলাকার উদ্যোমী কিছু মানুষ ও শহীদ পরিবারের সদস্যদের আন্তরিকতায় দখলদারদের উচ্ছেদ করে গণকবরটি বর্তমান অবস্থায় এসেছে। এ জন্য অসংখ্য ধন্যবাদ বগুড়া জেলা পরিষদের প্রশাসক ভাষা সৈনিক ডাঃ মকবুল হোসেন ও বগুড়া সদর আসনের এমপি ও বিরোধী দলীয় হুইপ শহীদ পরিবারের সদস্য নূরুল ইসলাম ওমরকে। তাদের অর্থায়ন এবং সহযোগীতা না থাকলে হয়তো সংস্কার সম্ভব হতোনা। যার কথা না বললেই নয় বগুড়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও এডিশনাল পিপি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। যিনি অর্থ সংগ্রহ ও ছাড়করণসহ পুরো সংস্কার কাজটি পরম যত্ন ও মমতায় করিয়ে নিয়েছেন।massgrave-2

এরপরে তিনি লিখেছেন, গণকবর দখলদার উচ্ছেদ অভিযানে অগ্রণী ভূমিকা পালনকারী বন্ধু পলেন, শফিকুল, সাজ্জাদ, চাচা রুমি, রফিকুল, মুকুল, হেলাল, সায়েদ আলী, সাজু, রানা মিয়া, নান্টু, শহীদ পরিবারের সদস্য রাজা, বাবু, এনামুল, ভান্ডারী হাকিমসহ অনেকে। আরও ধন্যবাদ সাংবাদিক নেতা শ্রদ্ধেয় আকতার ভাই, ছোট ভাই সাংবাদিক আব্দুস সালাম বাবু, প্রথম আলো বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজসহ গণমাধ্যমকর্মী বৃন্দকে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এলাকাবাসী ও শহীদ পরিবারের দাবি এখানে শায়িত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি শহীদ মিনার নির্মাণ করা হোক।

massgrave-3

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণকবর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT